×

বরিশাল

অক্ষয় তৃতীয়া উপলক্ষে কুয়াকাটায় সমুদ্রস্নান, ভক্তদের ঢল

Icon

আনোয়ার হোসেন আনু, কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ০১:২৩ পিএম

অক্ষয় তৃতীয়া উপলক্ষে কুয়াকাটায় সমুদ্রস্নান, ভক্তদের ঢল

ছবি: অক্ষয় তৃতীয়া উপলক্ষে কুয়াকাটা সমুদ্র সৈকতে সমুদ্রস্নান।

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে অক্ষয় তৃতীয়াকে কেন্দ্র করে অক্ষয় পুণ্যলাভের আশায় হাজারো সনাতন ধর্মাবলম্বী সমুদ্রস্নান করেছেন। আজ সোমবার (২০ এপ্রিল) ভোর থেকে আন্তর্জাতিক হরিভাবনামৃত সংঘ ও আশ্রমের উদ্যোগে দিনব্যাপী ধর্মীয় কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল আহ্বানী, সমবেত প্রার্থনা, মঙ্গলঘাট স্থাপন, শ্রী শ্রী বিষ্ণু পূজা ও গঙ্গা মায়ের পূজা। এসব আনুষ্ঠানিকতা শেষে সকাল থেকে সাগরকন্যা কুয়াকাটা সমুদ্র সৈকতে গঙ্গাস্নান অনুষ্ঠিত হয়।

হিন্দু পঞ্জিকা অনুযায়ী বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি ‘অক্ষয় তৃতীয়া’ হিসেবে বিশেষ তাৎপর্যপূর্ণ। বিশ্বাস করা হয়, এ দিনে স্নান ও পূজার মাধ্যমে অক্ষয় পুণ্য অর্জন করা যায়। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, এই দিনে বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরামের জন্ম হয়েছিল এবং বেদব্যাস ও গণেশ মহাভারত রচনা শুরু করেন।

ইঞ্জিনিয়ার নিহার রঞ্জনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক হরিভাবনামৃত সংঘ ও আশ্রমের প্রতিষ্ঠাতা শ্রী শ্রী জয়দেব ঠাকুর। বিশেষ অতিথি ছিলেন হরপ্রিয়া দেবী ও ঋত্বিক মহারাজ ডা. রাধাস্বামী।

এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডা. পরিতোষ রায়, ছিদ্দিকুর রহমানসহ বিভিন্ন এলাকার ভক্তবৃন্দ। ভাগবত আলোচনা করেন ভক্ত গৌর গোবিন্দ দাস, শ্যামল সুন্দর দাস ও গোবিন্দ দেবনাথ। অনুষ্ঠান সঞ্চালনা করেন রতন জ্যোতি দাস ব্রহ্মচারী।

সরেজমিনে দেখা যায়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ভক্তরা সমুদ্রস্নান শেষে গীতা পাঠ, প্রার্থনা ও অন্যান্য ধর্মীয় আচার-অনুষ্ঠানে অংশ নেন। পুরো সৈকতজুড়ে ভক্তদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

পিরোজপুর থেকে আগত গৌর গোবিন্দ দাস ব্রহ্মচারী বলেন, “এই দিন গঙ্গাস্নান করলে অক্ষয় পুণ্য অর্জন করা যায়। এই তিথিতে স্বয়ং নারায়ণের বাস থাকে গঙ্গায়। তাই এই দিনে স্নান করলে দুঃখ-কষ্ট দূর হয়ে জীবন সুখ-সমৃদ্ধিতে ভরে ওঠে।”

জানতে চাইলে কুয়াকাটা শ্রীশ্রী রাধাকৃষ্ণ তীর্থযাত্রী সেবাশ্রমের সাধারণ সম্পাদক শ্রী নিহার রঞ্জন বলেন, “প্রতিবছরের মতো এবারও অক্ষয় তৃতীয়ার অনুষ্ঠান যথাযথ মর্যাদায় পালন করা হচ্ছে। প্রশাসনের সহযোগিতায় আগত ভক্তদের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা রাখা হয়েছে।”

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিশু হাসপাতালের বেজমেন্টের আগুন নিয়ন্ত্রণে

শিশু হাসপাতালের বেজমেন্টের আগুন নিয়ন্ত্রণে

জ্বালানি সংকটের জন্য বিগত স্বৈরাচারী সরকার দায়ী: তথ্যমন্ত্রী

জ্বালানি সংকটের জন্য বিগত স্বৈরাচারী সরকার দায়ী: তথ্যমন্ত্রী

জাল সনদে ফুয়েল কার্ড নিতে গিয়ে ধরা দুই যুবক

জাল সনদে ফুয়েল কার্ড নিতে গিয়ে ধরা দুই যুবক

দাদির মৃত্যুর খবরে বাড়ি যাওয়ার পথে প্রাণ গেল নাতির

দাদির মৃত্যুর খবরে বাড়ি যাওয়ার পথে প্রাণ গেল নাতির

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App