×

বরিশাল

নৌকাডুবিতে নিখোঁজ বাবা-ছেলের মরদেহ উদ্ধার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ মে ২০২৬, ০৬:৫৮ পিএম

নৌকাডুবিতে নিখোঁজ বাবা-ছেলের মরদেহ উদ্ধার

ছবি: সংগৃহীত

বরিশালের হিজলায় মেঘনা নদীতে কালবৈশাখীর কবলে পড়ে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ বাবা-ছেলের মরদেহ উদ্ধার করেছে স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিস।

বুধবার (২৭ মে) ভোরে মেহেন্দিগঞ্জ উপজেলার ভাসানচর এলাকা থেকে স্থানীয় জেলে ও নৌ পুলিশ তাদের লাশ উদ্ধার করে। এর আগে, সোমবার (২৫ মে) বিকেলে মেঘনা নদীর পুরাতন হিজলা ফেরিঘাট এলাকায় ইঞ্জিনচালিত একটি নৌকা ডুবে বাবা-ছেলেসহ তিনজন নিখোঁজ হন। ঘটনার পর মঙ্গলবার (২৬ মে) সকাল পৌনে ৬টায় পুরাতন হিজলা এলাকা থেকে মো. হারুন বিশ্বাসের (৪৫) লাশ উদ্ধার করা হয়েছিলো। এ নিয়ে ওই ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে তিনজনে।

নিহতরা হলেন- নূর ইসলাম জমাদ্দার ও তার ১২ বছর বয়সী ছেলে ইব্রাহিম।

হিজলা নৌ-পুলিশ সূত্রে জানা গেছে, নৌকাডুবির পর থেকেই পুলিশ ও স্থানীয় জেলেরা নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান চালিয়ে আসছিলেন। এরই মধ্যে বুধবার ভোরের দিকে মেহেন্দীগঞ্জের ভাসানচর এলাকায় দুটি লাশ ভাসতে দেখে নৌ-পুলিশকে খবর দেন জেলেরা। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করার পর স্বজনেরা তা নূর ইসলাম জমাদ্দার ও তার ছেলে ইব্রাহিমের বলে শনাক্ত করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার বিকেলে জেলে কার্ডের চাল নিয়ে আটজন যাত্রী একটি ইঞ্জিনচালিত নৌকায় আলীগঞ্জ খেয়াঘাট থেকে ধুলখোলা খেয়াঘাটের উদ্দেশে রওনা হন। নৌকাটি পুরাতন হিজলা ফেরিঘাট এলাকায় পৌঁছালে হঠাৎ কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। এ সময় স্থানীয় লোকজন পাঁচজনকে জীবিত উদ্ধার করতে পারলেও নূর ইসলাম জমাদ্দার, তার ছেলে ইব্রাহিম জমাদ্দার এবং একই গ্রামের হারুন বিশ্বাস নিখোঁজ হন। এর আগে হারুন বিশ্বাসের লাশ উদ্ধার করা হলেও বাকি দুজন নিখোঁজ ছিলেন।

হিজলা নৌ-পুলিশের পরিদর্শক গৌতম চন্দ্র মণ্ডল বলেন, ‘নিখোঁজ বাবা-ছেলের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

 বসুন্ধরা শপিং মল থেকে পড়ে যুবকের রহস্যজনক মৃত্যু

বসুন্ধরা শপিং মল থেকে পড়ে যুবকের রহস্যজনক মৃত্যু

নৌকাডুবিতে নিখোঁজ বাবা-ছেলের মরদেহ উদ্ধার

নৌকাডুবিতে নিখোঁজ বাবা-ছেলের মরদেহ উদ্ধার

দাউদাউ করে জ্বলছে লন্ডনের ইহুদি সুপারমার্কেট

দাউদাউ করে জ্বলছে লন্ডনের ইহুদি সুপারমার্কেট

প্রয়োজনে ওয়েট-ব্লু লেদার রফতানির অনুমতি দেবে সরকার

বাণিজ্যমন্ত্রী প্রয়োজনে ওয়েট-ব্লু লেদার রফতানির অনুমতি দেবে সরকার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App