×

বিএনপি

বাহাদুর শাহ পার্কে বিএনপির ৩১ দফা লিফলেট বিতরণ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৫, ০৩:১৯ পিএম

বাহাদুর শাহ পার্কে বিএনপির ৩১ দফা লিফলেট বিতরণ

ছবি: ভোরের কাগজ

পুরান ঢাকার বাহাদুর শাহ (ভিক্টোরিয়া) পার্কে ‘রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা’–এর ৩১ দফা প্রচারণা কার্যক্রম চালিয়েছে বিএনপি। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য আবু বকর খান-এর নেতৃত্বে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে নেতাকর্মীরা সাধারণ জনগণের মাঝে ৩১ দফার মূল বক্তব্য তুলে ধরেন এবং এর গুরুত্ব ও বাস্তবায়ন নিয়ে সচেতনতা সৃষ্টির চেষ্টা করেন।

একজন শিক্ষার্থী বলেন, আমি আগেও ৩১ দফা পড়েছি। ধন্যবাদ আমাকে জানানোর জন্য। আমরা চাই আমাদের জীবনের মান উন্নয়ন হোক, তবে শুধু পরিকল্পনা নয়, বাস্তবায়নও জরুরি।

একজন অভিভাবক মন্তব্য করেন, মানুষের কাছে আরো বেশি করে পৌঁছানো উচিত। আশা করি আমরা দ্রুত ভোট দিতে পারব।

আবু বকর খান জানান, দেশ সংস্কারের রূপকার দেশনায়ক তারেক রহমানের রাষ্ট্র নিয়ে ভাবনা ও পরিকল্পনা জনগণের মাঝে পৌঁছে দেওয়াই আজকের লিফলেট বিতরণের মূল উদ্দেশ্য। এতে জনগণের আস্থা ও বিএনপির প্রতি সমর্থন আরো বৃদ্ধি পাবে বলে আমরা বিশ্বাস করি।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন ৩১ দফা নিয়ে গবেষক মাহাদী-উল-মোর্শেদ, গবেষকরা সেন্টার ফর রিসার্চ ইন মাল্টিডিসিপ্লিন (সিআরএম) থেকে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরা এবং বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দর আবার চালু

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দর আবার চালু

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App