×

বিএনপি

ড. ইউনূস নিজেই জুলাই সনদ লঙ্ঘন করেছেন: সালাহউদ্দিন আহমদ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫, ০৫:৪৯ পিএম

ড. ইউনূস নিজেই জুলাই সনদ লঙ্ঘন করেছেন: সালাহউদ্দিন আহমদ

সালাহউদ্দিন আহমদ। ছবি : সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস নিজের সই করা জুলাই জাতীয় সনদ লঙ্ঘন করেছেন বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বেলা আড়াইটায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণের পর এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ অভিযোগ করেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, গত ১৭ অক্টোবর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধান উপদেষ্টা নিজে যে জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছিলেন, তাঁর সাম্প্রতিক ভাষণের মাধ্যমে তিনি সেই সনদই লঙ্ঘন করেছেন।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস তাঁর ভাষণে জুলাই জাতীয় সনদ বা সংস্কার প্রস্তাব বাস্তবায়নের পদ্ধতি তুলে ধরেন। তিনি জানান, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে। সংসদ হবে দুই কক্ষবিশিষ্ট এবং নির্বাচনে রাজনৈতিক দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে ১০০ সদস্যবিশিষ্ট একটি উচ্চকক্ষ গঠিত হবে। সংবিধান সংশোধনের ক্ষেত্রেও এই উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন লাগবে।

আরো পড়ুন : জাতীয় নির্বাচনের দিনই গণভোট

এই প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, জাতীয় সংসদের উচ্চকক্ষে পিআর (প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি জাতীয় ঐকমত্য কমিশনের মাধ্যমে ‘নোট অব ডিসেন্ট’-এর মাধ্যমে ইতোমধ্যে মীমাংসিত হয়েছিল। এটি নতুন করে আরোপ করার কোনো সুযোগ নেই।

বিএনপির এই নেতা অভিযোগ করেন, ‘সংবিধান সংস্কার পরিষদ’ নামে যে নতুন সংস্থা গঠনের প্রস্তাব এসেছে, সেটি জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনার অংশ ছিল না। এটি সম্পূর্ণ নতুন একটি ধারণা।

সালাহউদ্দিন আহমদ, যিনি জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপে বিএনপির প্রতিনিধিত্ব করেছিলেন, জানান যে প্রধান উপদেষ্টার ভাষণের বিষয়ে দলের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া রাতে স্থায়ী কমিটির জরুরি বৈঠকের পর জানানো হবে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App