×

বিএনপি

খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স পৌঁছাবে মঙ্গলবার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৫, ১০:০৪ এএম

খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স পৌঁছাবে মঙ্গলবার

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ছবি : সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার উদ্দেশ্যে একটি এয়ার অ্যাম্বুলেন্স আগামীকাল মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ৮টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। বিষয়টি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) একটি সূত্র নিশ্চিত করেছে।

বেবিচকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, এয়ার অ্যাম্বুলেন্সটির সকাল ৮টায় অবতরণের অনুমতি দেওয়া হয়েছে। পরিকল্পনা অনুযায়ী একই দিন রাত ৯টার দিকে ফ্লাইটটি ঢাকা থেকে লন্ডনের উদ্দেশে রওনা হওয়ার কথা। তবে বেগম খালেদা জিয়ার মেডিকেল টিমের মূল্যায়ন, প্রস্তুতি এবং স্বাস্থ্যগত অবস্থা বিবেচনায় সময়সূচিতে পরিবর্তন আসতে পারে।

জানা গেছে, ব্যবহৃত এয়ার অ্যাম্বুলেন্সটি বোমবার্ডিয়ার চ্যালেঞ্জার ৬০৪ মডেলের একটি আধুনিক বিজনেস জেট। দীর্ঘ দূরত্বের মেডিকেল ইভাকুয়েশনের জন্য বহুল ব্যবহৃত এই মডেলটি শক্তিশালী ট্রান্সকন্টিনেন্টাল সক্ষমতার জন্য পরিচিত। এটি ঢাকা–লন্ডন চিকিৎসা ট্রান্সফারের জন্য উপযোগী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App