×

বিএনপি

ধর্ম নয়, উন্নয়ন পরিকল্পনাই জনগণের সামনে রাখতে চায় বিএনপি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৫, ০৩:৪১ পিএম

ধর্ম নয়, উন্নয়ন পরিকল্পনাই জনগণের সামনে রাখতে চায় বিএনপি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। ছবি : সংগৃহীত

বিএনপি দেশের মানুষের কাছে সমর্থন ও ভোট চাইছে উল্লেখ করে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, জনগণ আমাদের কাছ থেকে কী চায়, তা আমাদের দিতে হবে। আমরা শুধু ধর্মের ট্যাবলেট বিক্রি করতে চাই না, আমরা চাই মানুষের কল্যাণ, অর্থনৈতিক মুক্তি। আমাদের সুস্পষ্ট পরিকল্পনাই জনগণের সামনে উপস্থাপন করা জরুরি।

সোমবার (৭ ডিসেম্বর) খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে ‘বাংলাদেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এ বক্তব্য দেন।

এ সময় ছাত্রদলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি আহ্বান জানিয়ে বলেন, বিএনপি ক্ষমতায় গেলে কী কী করবে, তা সাধারণ মানুষের কাছে সহজ ভাষায় তুলে ধরার জন্য।

সালাহউদ্দিন বলেন, যারা বিনা কষ্টে জান্নাতে যেতে চায়, তাদের আগে জানতে হবে বাসস্টেশন কোথায়। জনগণ এসব ভালো বোঝে। ধর্মব্যবসায়ীরা শুধু বলে, এই মার্কায় ভোট দিলে জান্নাত, কিন্তু ইহকালে কীভাবে মানুষের জীবন চলবে সে বিষয়ে কোনো পরিকল্পনা নেই। যাদের কোনো নীতি, আদর্শ, পরিকল্পনা নেই, তারা ধর্মের নামে প্রতারণা করছে। তাদের মুখোশ উন্মুক্ত হয়েছে।

আরো পড়ুন : আপাতত লন্ডন যাচ্ছেন না খালেদা জিয়া, আসছে না এয়ার অ্যাম্বুলেন্স

বিএনপিকে দেশের গণতন্ত্রের প্রতীক উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ মানেই বিএনপি, গণতন্ত্রের অন্য নাম বিএনপি। স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন আমাদের দলের প্রতিষ্ঠাতা তৎকালীন মেজর জিয়াউর রহমান। ১৯৭৫ সালের সিপাহী–জনতার বিপ্লবের মধ্য দিয়ে তিনি গণতন্ত্র পুনরুদ্ধার করেন। চতুর্থ সংশোধনী বাতিল করে পঞ্চম সংশোধনীর মাধ্যমে ১৯৭৯ সালে বহুদলীয় গণতন্ত্র চালু করেন। দেশি–বিদেশি ষড়যন্ত্রে তিনি শাহাদাত বরণ করেন।

তিনি আরো বলেন, এরপর রাজনীতিতে আসেন বেগম খালেদা জিয়া। ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলনের বিজয়, ১৯৯১ সালে সংসদীয় পদ্ধতি চালু, ১৯৯৬ সালে জনগণের দাবিতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর শক্তিশালীকরণ—এসবই বিএনপির অবদান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বার্ধক্য ঠেকানোর প্রকল্পে পুতিনের ২৬ বিলিয়ন ডলার

বার্ধক্য ঠেকানোর প্রকল্পে পুতিনের ২৬ বিলিয়ন ডলার

‘জিয়ার আদর্শকে ধারণ করে ক্ষমতায় এসেছে বিএনপি’

‘জিয়ার আদর্শকে ধারণ করে ক্ষমতায় এসেছে বিএনপি’

চীনের একক আধিপত্যের বিষয়ে সতর্কবার্তা দিলো যুক্তরাষ্ট্র

চীনের একক আধিপত্যের বিষয়ে সতর্কবার্তা দিলো যুক্তরাষ্ট্র

চুক্তি না হলে ইরানে আবারও মার্কিন হামলার হুঁশিয়ারি

চুক্তি না হলে ইরানে আবারও মার্কিন হামলার হুঁশিয়ারি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App