×

বিএনপি

বিএনপি সবসময় বিশ্বাস করে জনগণই সব ক্ষমতার উৎস : তারেক রহমান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:১৪ পিএম

বিএনপি সবসময় বিশ্বাস করে জনগণই সব ক্ষমতার উৎস : তারেক রহমান

ছবি : সংগৃহীত

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ঢাকার বিভিন্ন এলাকায় নির্বাচনী পথসভায় ভোটারদের দেশ পুনর্গঠন ও মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য আগামী ১২ ফেব্রুয়ারি ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন।

রবিবার (৮ ফেব্রুয়ারি) মিরপুর-১০ নম্বর সেনপাড়া আদর্শ সরকারি উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত এক পথসভায় তিনি বলেন, বিএনপি সবসময় বিশ্বাস করে জনগণই সব ক্ষমতার উৎস। আমরা এমন কোনো প্রতিশ্রুতি দিতে চাই না, যা মানুষের সাধ্য ও ক্ষমতার বাইরে। আমরা এমন প্রতিশ্রুতি দিচ্ছি যা বাস্তবায়নযোগ্য।

ঢাকা-১৫ আসনের ধানের শীষ প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টনের সমর্থনে অনুষ্ঠিত পথসভায় তারেক রহমান বলেন, এই নির্বাচনের দিন শুধুমাত্র ভোটের দিন নয়, বরং দেশ পুনর্গঠন ও মানুষের ভাগ্য পরিবর্তনের দিন।

বিএনপির নির্বাচনী পরিকল্পনার কথা তুলে ধরে তারেক জানান, আমরা আমাদের ম্যানিফেস্টোতে উল্লেখ করেছি, দেশের নারী ও মা-বোনদের জন্য কী করতে চাই, ছাত্র সমাজের জন্য কী করা হবে, লাখো কোটি বেকারের কর্মসংস্থান কীভাবে নিশ্চিত করা হবে এবং কীভাবে স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া যাবে।

নারী ক্ষমতায়ন প্রসঙ্গে বিএনপি চেয়ারম্যান বলেন, দেশের জনসংখ্যার অর্ধেক নারী। বিএনপি সরকার গঠন করলে আমরা নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলব। প্রতিটি ঘরে গৃহিণীদের জন্য ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে।

কর্মসংস্থান এবং বিদেশগামী শ্রমিকদের জন্য তারেক রহমান বলেন, বাংলাদেশের প্রতিটি এলাকায় অন্তত একটি ভোকেশনাল ইনস্টিটিউট গড়ে তোলা হবে। বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে জমি বিক্রি না করতে পারার জন্য স্বল্প সুদে ব্যাংক ঋণের ব্যবস্থা করা হবে।

কৃষকদের সুবিধার বিষয়েও বিএনপি চেয়ারম্যান বলেন, বাংলাদেশের কৃষক ভালো থাকলে দেশও ভালো থাকবে। কৃষকদের জন্য কৃষি কার্ড চালু করা হবে এবং ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করা হবে।

আরো পড়ুন : মির্জা আব্বাস: আল্লাহ আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন

স্বাস্থ্যসেবা ও অবকাঠামো উন্নয়নের ক্ষেত্রে তারেক রহমান জানান, গ্রামে গ্রামে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে হেলথ কেয়ার কর্মী নিয়োগ করা হবে। ঢাকা-১৫ এলাকায় নতুন হাসপাতাল স্থাপন করা হবে এবং ১০০ ফিট রাস্তার কাজ দ্রুত শুরু করা হবে।”

সভায় দেশ পুনর্গঠনের আহ্বান জানিয়ে তিনি বলেন, কথা একটাই, কাজ একটাই—দেশকে পুনর্গঠন করতে হবে। আমাদের সবার প্রথম ও শেষ ঠিকানা এই বাংলাদেশ। জুলাই আন্দোলনে আহত ও শহীদদের আত্মত্যাগের প্রতি সম্মান জানাতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

পথসভায় উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবসহ অন্যান্য নেতৃবৃন্দ।

টাইমলাইন: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

চীন থেকে কেনা হচ্ছে ৪টি নতুন জাহাজ

চীন থেকে কেনা হচ্ছে ৪টি নতুন জাহাজ

 ইংল্যান্ডের বিরুদ্ধে লড়াই করে হারলো নেপাল

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ ইংল্যান্ডের বিরুদ্ধে লড়াই করে হারলো নেপাল

মানুষ বিএনপিকে চরমভাবে প্রতিহত করবে

আসিফ মাহমুদ মানুষ বিএনপিকে চরমভাবে প্রতিহত করবে

ঢাকার ১৫ আসনে ৯৬ ঘণ্টা সভা-সমাবেশে নিষিদ্ধ

ইসির গণবিজ্ঞপ্তি ঢাকার ১৫ আসনে ৯৬ ঘণ্টা সভা-সমাবেশে নিষিদ্ধ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App