×

বলিউড

ডিভোর্সের দুদিন পরই সুখবর দিলেন এ আর রহমান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৪, ০৩:০৮ পিএম

ডিভোর্সের দুদিন পরই সুখবর দিলেন এ আর রহমান

দক্ষিণী ছবি ‘দ্য গোট লাইফ’-এ প্লেব্যাকের জন্য হলিউড মিউজিক অ্যাওয়ার্ডসে সেরার পুরস্কার জিতে নিয়েছেন। ছবি : সংগৃহীত

ভারতের অস্কারজয়ী সংগীতশিল্পী ও সুরকার এ আর রহমানের বিচ্ছেদ হলো সদ্যই। ডিভোর্স ঘোষণা করার পর থেকে, রহমানকে নিয়ে নানা খবর ছড়িয়ে পড়েছে। একদিকে যেমন রহমান ও তার প্রাক্তন স্ত্রী সায়রার সম্পর্ক নিয়ে নানা আলোচনা। অন্যদিকে সুরকারের সহশিল্পী মোহিনীর সঙ্গে পরকীয়া নিয়ে গুঞ্জন রটেছে।

এমনকি, নিন্দুকরা মনে করছে বাংলার মেয়ে গিটার বাদক মোহিনী দে-র জন্যই হয়ত সায়রাকে ছেড়েছেন রহমান। তবে এই নিয়ে মোহিনী বা রহমানের তরফ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। ঠিক এরই মাঝে সামাজিক মাধ্যমে এক নতুন পোস্ট দিলেন রহমান, অনুরাগীদের দিলেন এক সুখবর।

শুক্রবার রহমান তার সামাজিক মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেন। যেখানে তিনি জানান, দক্ষিণী ছবি ‘দ্য গোট লাইফ’-এ প্লেব্যাকের জন্য হলিউড মিউজিক অ্যাওয়ার্ডসে সেরার পুরস্কার জিতে নিয়েছেন। এই ছবির পুরো টিমকে এই ভিডিওর মাধ্যমে ধন্যবাদ জানিয়েছেন রহমান।

প্রসঙ্গত, সামাজিক মাধ্যমে এ আর রহমানের বিচ্ছেদ ঘোষণার কয়েক ঘণ্টা পরেই রহমানের সহশিল্পী মোহিনী দে-ও স্বামী ম্যাকের সঙ্গে বিচ্ছেদ ঘোষণা করেন। এই দুই ঘটনার মধ্যে যোগ খুঁজে পেয়েছেন নেটিজেনরা। এমনকি, রটেছে মোহিনীর সঙ্গে পরকীয়ার কারণেই রহমানের এই ডিভোর্সের সিদ্ধান্ত।

রহমান ও মোহিনীকে জড়িয়ে বিতর্ক শুরু হতেই মুখ খুলেছেন রহমানের প্রাক্তন স্ত্রী সায়রা বানুর আইনজীবী বন্দনা শাহ। সংবাদমাধ্যমকে তিনি জানান, এসব বিতর্কের কোনো অর্থ নেই। মোহিনীর ডিভোর্সের সঙ্গে রহমানে ও সায়রার ডিভোর্সের কোনো সূত্র নেই। এটা তাদের একেবারে নিজস্ব সিদ্ধান্ত। তাই অযথা বিতর্ক না করাই ভালো।

আরো পড়ুন : বিচ্ছেদ প্রসঙ্গে মুখ খুললেন এ আর রহমান

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App