×

বলিউড

মারা গেছেন বর্ষীয়ান অভিনেতা ভরত কাপুর

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ১১:৪২ এএম

মারা গেছেন বর্ষীয়ান অভিনেতা ভরত কাপুর

ছবি: সংগৃহীত

বলিউডের বর্ষীয়ান অভিনেতা ভরত কাপুর মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। সোমবার (২৭ এপ্রিল) দুপুর ৩টার দিকে মুম্বাইয়ের নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। 

সোমবার সন্ধ্যাতেই সম্পন্ন হয়েছে ভরত কাপুরের শেষকৃত্য। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দীর্ঘদিনের সহকর্মী ও বন্ধু অবতার গিল। তিনি জানান, কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন ভরত এবং প্রায় ৫০ বছরের বন্ধুত্ব ছিল তাদের। 

পর্দায় ভিলেনের সহচর হিসেবে ছিলেন ভরত কাপুর। সংলাপ উপস্থাপন ও সংযত অভিনয়ের মধ্য দিয়ে দর্শকদের মনে স্থান করে নিয়েছিলেন তিনি। এই অভিনেতা শুধু বড় পর্দায় নয়, থিয়েটারেও ছিলো তাঁর  সমান বিচরণ। 

সত্তর দশকে বলিউডে যাত্রা শুরু করা এই অভিনেতার উল্লেখযোগ্য সিনেমার মধ্যে  রয়েছেন ‘নুরি’ (১৯৭৯), ‘রাম বলরাম’ (১৯৮০), ‘লাভ স্টোরি’ (১৯৮১), ‘বাজার’ (১৯৮২), ‘গুলামি’ (১৯৮৫), ‘আখরি রাস্তা’ (১৯৮৬), ‘সত্যমেব জয়তে’ (১৯৮৭), ‘স্বর্গ’ (১৯৯০), ‘খুদা গাওয়া’ (১৯৯২) ও ‘রঙ’ (১৯৯৩)। পরবর্বীতে ‘বরসাত’ (১৯৯৫), ‘সাজান চলে সসুরাল’ (১৯৯৬) ও ‘মীনাক্ষী: এ টেল অফ থ্রি সিটিজি’ (২০০৪)-এর মতো কিছু সিনেমা। কখনো আইনজীবী, কখনো পুলিশ কিংবা দুর্ধর্ষ খলনায়ক প্রতিটি চরিত্রেই তিনি ছিলেন সমান সাবলীল। 

সিনেমার পাশাপাশি ছোটপর্দাতেও ছিল তার সরব উপস্থিতি। এর মধ্যে রয়েছে ‘ক্যাম্পাস’, ‘শাঁস’, ‘আমানত’, ‘তারা’ ও ‘চুনোতি’-র মতো ধারাবাহিকের মাধ্যমে তিনি ঘরে ঘরে পরিচিতি পান। মূল চরিত্রে না থেকেও অভিনয় দক্ষতায় আলাদা করে নজর কাড়ার ক্ষমতা ছিল তার।

ব্যক্তিগত জীবনে স্ত্রী লোপা এবং দুই ছেলে রাহুল ও সাগরকে রেখে গেছেন ভরত কাপুর। এর আগে তার একমাত্র কন্যা কবিতা অকালপ্রয়াত হন। অভিনেতার চলে যাওয়ায় ভক্তদের মাঝেও শোকের আবহ বিরাজ করছে। তবে পর্দার সেই চিরচেনা ভরত কাপুর তার কালজয়ী কাজের মধ্য দিয়েই বেঁচে থাকবেন আজীবন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রবাসীদের ওমরাহর শেষ তারিখ জানাল সৌদি সরকার

প্রবাসীদের ওমরাহর শেষ তারিখ জানাল সৌদি সরকার

বরিশালে হাম উপসর্গে আরো ২ শিশুর মৃত্যু

বরিশালে হাম উপসর্গে আরো ২ শিশুর মৃত্যু

বাজার থেকে প্যাকেটজাত ভোজ্য তেল উধাও

নীলফামারী বাজার থেকে প্যাকেটজাত ভোজ্য তেল উধাও

জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অ‌ভিযোগ পায়‌নি ইইউ পর্যবেক্ষণ মিশন

জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অ‌ভিযোগ পায়‌নি ইইউ পর্যবেক্ষণ মিশন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App