আজ স্বর্ণের বাজারদর যত
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৬, ১০:১৭ এএম
ছবি: সংগৃহীত
ভূরাজনৈতিক উত্তেজনার প্রভাব ও আন্তর্জাতিক বাজারে তেজাবি (পিওর গোল্ড) স্বর্ণের দাম বৃদ্ধির কারণে দেশে গত বুধবার (১ এপ্রিল) স্বর্ণের দাম ভরিতে বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। সেই নতুন দামই এখনো কার্যকর রয়েছে এবং শনিবার (৪ এপ্রিল) দেশের বাজারে একই দামে বিক্রি হচ্ছে স্বর্ণ।
বাজুসের বিজ্ঞপ্তি অনুযায়ী, বুধবার ভরিতে সর্বোচ্চ ৩ হাজার ২৬৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট স্বর্ণের এক ভরির দাম নির্ধারণ করা হয় ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা। এর আগে মঙ্গলবার (৩১ মার্চ) ২২ ক্যারেট স্বর্ণের ভরি ছিল ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা। নতুন মূল্য বুধবার সকাল ১০টা থেকে কার্যকর করা হয়।
সংগঠনটি জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে তেজাবি স্বর্ণের দাম বাড়ায় স্থানীয় বাজারেও সমন্বয় করে এই মূল্য নির্ধারণ করা হয়েছে।
নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ৩৬ হাজার ৭২১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২ হাজার ৮৯৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৬৫ হাজার ২৭৯ টাকা নির্ধারণ করা হয়েছে।
অন্যদিকে, স্বর্ণের দাম বাড়লেও রুপার বাজারে কোনো পরিবর্তন আসেনি। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৫ হাজার ৭১৫ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ৪২৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৬৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৫০০ টাকা অপরিবর্তিত রয়েছে।
