টানা ৩ দফা কমলো স্বর্ণের দর, ভরি কত?
কাগজ ডেস্ক
প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬, ০৯:২৪ এএম
ছবি: সংগৃহীত
টানা তিন দফা দেশের বাজারে কমেছে স্বর্ণের দাম। এই তিন দফায় মোট দাম কমেছে ৭৭০০ টাকা। সর্বশেষ দাম কমার পর বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ২২ ক্যারেটের ভালো মানের সোনার প্রতি ভরি বিক্রি হচ্ছে ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা।
বুধবার (২৯ এপ্রিল) সর্বশেষ বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) প্রতি ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে স্বর্ণের এই দাম নির্ধারণ করে।
নতুন দামের তালিকা অনুযায়ী, বৃহস্পতিবার ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা (প্রতি ভরি), ২১ ক্যারেট ২ লাখ ৩১ হাজার ৪৭২ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৯৮ হাজার ৪০৫ টাকা ও সনাতন পদ্ধতি ১ লাখ ৬১ হাজার ৬০৫ টাকা।
মঙ্গলবার (২৮ এপ্রিল) ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমে স্বর্ণের দাম। এর আগে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে এক বিজ্ঞপ্তিতে সোনার দাম ৩ হাজার ২৬৬ টাকা কমানোর ঘোষণা দেয় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
