×

ক্যাম্পাস

কোনো ব্যাখ্যা ছাড়াই একসঙ্গে ৮ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বদল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ মার্চ ২০২৬, ০১:১৮ পিএম

কোনো ব্যাখ্যা ছাড়াই একসঙ্গে ৮ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বদল

ছবি: সংগৃহীত

ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল) একসঙ্গে ৮ পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের আকস্মিকভাবে বদলের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে। সংগঠনটি জানিয়েছে, কোনো স্পষ্ট ব্যাখ্যা ছাড়াই এ ধরনের পদক্ষেপ উচ্চশিক্ষা অঙ্গনে অস্থিরতা সৃষ্টি করছে।

মঙ্গলবার (১৭ মার্চ) এক বিবৃতিতে ইউটিএলের ভারপ্রাপ্ত আহ্বায়ক অধ্যাপক ড. যোবাইর মুহাম্মদ এহসানুল হক এবং সদস্যসচিব অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন এই উদ্বেগ প্রকাশ করেন।

বিবৃতিতে তারা বলেন, ‘রাতারাতি বর্তমান উপাচার্যদের নিয়োগ বাতিল করে নতুনদের নিয়োগ দেওয়া হয়েছে, অথচ কোনো সুস্পষ্ট ব্যাখ্যা বা প্রাতিষ্ঠানিক আলোচনার ব্যবস্থা ছিল না। এটি বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক প্রশাসনিক রীতি ও শিষ্টাচারের পরিপন্থি।’

নেতৃবৃন্দ আরো উল্লেখ করেন, ‘উপাচার্যদের পদ বিশ্ববিদ্যালয় পরিবারের মধ্যে শ্রেষ্ঠ সম্মান হিসেবে গণ্য হয়। অথচ যথাযথ প্রক্রিয়া ও সৌজন্য উপেক্ষা করে নতুন নিয়োগ বিশ্ববিদ্যালয়ের শিষ্টাচার লঙ্ঘন করছে।’

আরো পড়ুন: কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাকের ফলাফল প্রকাশ

তাদের মতে, বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ে সাধারণত উপাচার্যদের চার বছরের জন্য নিয়োগ দেওয়া হয়, যাতে তারা দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করতে পারেন। আকস্মিক পরিবর্তনের ফলে প্রতিষ্ঠানগুলো প্রাতিষ্ঠানিক ও একাডেমিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকিতে পড়েছে।

ইউটিএল নেতৃবৃন্দ আশঙ্কা প্রকাশ করেন, ‘সরকার যদি গুরুত্বপূর্ণ পদে একতরফাভাবে সিদ্ধান্ত নেন, তবে তা উচ্চশিক্ষার অগ্রযাত্রাকে ব্যাহত করবে এবং প্রশাসনিক অস্থিতিশীলতা সৃষ্টি করবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইরানের শাসনব্যবস্থা কি ভেঙে পড়ছে?

ইরানের শাসনব্যবস্থা কি ভেঙে পড়ছে?

সেন্সর জটে থেমে গেলো ‘পিনিক’ মুক্তি

সেন্সর জটে থেমে গেলো ‘পিনিক’ মুক্তি

প্রধানমন্ত্রী কোথায় করবেন ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময়?

প্রধানমন্ত্রী কোথায় করবেন ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময়?

৩ লাখ টন ডিজেল কিনছে সরকার

৩ লাখ টন ডিজেল কিনছে সরকার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App