হরমুজ পারাপারে ইরানের দ্বারস্থ হচ্ছে বিভিন্ন দেশ: বিশ্লেষক
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৭ মে ২০২৬, ০৮:৫৩ পিএম
ছবি: সংগৃহীত
বিশ্ববাজারে জ্বালানি তেলের মজুত বা স্ট্র্যাটেজিক রিজার্ভ ফুরিয়ে যাওয়ার আশঙ্কায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ ‘হরমুজ প্রণালী’ দিয়ে নিরাপদ যাতায়াতের জন্য বিভিন্ন দেশ ইরানের সঙ্গে যোগাযোগ শুরু করেছে বলে জানিয়েছে বিশ্লেষকরা।
রোববার (১৭ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আল জাজিরা।
তেহরানের ডিপ্লো হাউস থিঙ্ক-ট্যাঙ্কের পরিচালক হামিদরেজাহ গোলামজাদেহ দাবি করেছেন, ‘হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতের বিষয়ে আলোচনার জন্য বিভিন্ন দেশ ইরানের সঙ্গে যোগাযোগ করছে।’
গোলামজাদেহ বার্তা সংস্থা আল জাজিরাকে বলেন, ‘প্রচলিত বাগাড়ম্বর সত্ত্বেও প্রতিটি দেশই ইরানে এসে জাহাজ চলাচলের জন্য শর্ত চাইছে।’
ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁর সঙ্গে প্রেসিডেন্সি কথা বলে জানিয়েছেন, ‘হরমুজ প্রণালী ব্যবহারের অনুমতি পাওয়ার জন্য ফ্রান্স ইরানের সঙ্গে কাজ করছে এবং তেহরানের দেওয়া নতুন কাঠামো মেনে নিচ্ছে।’
এই সব দেশের কৌশলগত তেলের মজুদ ফুরিয়ে আসছে এবং তাদের কিছু পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
ইরানের অবস্থান হলো, প্রণালীটির প্রশ্নে তাদের “আমেরিকানদের কাছ থেকে অনুমতির প্রয়োজন নেই”।
ইরানকে তার নিজস্ব জলসীমা নিয়ন্ত্রণ করতে হবে এবং এর জন্য দেশটি একটি নতুন কাঠামো তৈরি করছে।
