×

ক্যাম্পাস

জাবিতে ধর্ষণচেষ্টা: সন্দেহভাজনের তথ্য চেয়ে পুলিশের পুরস্কার ঘোষণা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ মে ২০২৬, ০২:২৪ পিএম

জাবিতে ধর্ষণচেষ্টা: সন্দেহভাজনের তথ্য চেয়ে পুলিশের পুরস্কার ঘোষণা

ছবি: সিসিটিভি ফুটেজে সন্দেহভাজন ব্যক্তি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ ওঠা সন্দেহভাজন এক যুবকের তথ্য চেয়ে পুরস্কার ঘোষণা করেছে পুলিশ।

শনিবার (১৬ মে) পুলিশ সদর দপ্তর থেকে ‘জরুরি জনসচেতনতামূলক বার্তায়’ বলা হয়েছে, এক ছাত্রীকে আক্রমণ ও ধর্ষণচেষ্টার ঘটনায় সিসিটিভি ফুটেজে দেখা এই ব্যক্তির পরিচয় শনাক্তে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।

ওই ব্যক্তির পরিচয়, অবস্থান বা সংশ্লিষ্ট কোনো তথ্য জানলে পুলিশের দেওয়া (01320-089305) হোয়াটসঅ্যাপ নম্বরে জানানোর অনুরোধ করা হয়েছে।

পুলিশ বলছে, “তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে। নির্ভরযোগ্য তথ্যদাতাকে পুরস্কৃত করা হবে।”

বার্তায় বলা হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সংঘটিত ওই অনাকাঙ্ক্ষিত ঘটনায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে এক সন্দেহভাজন ব্যক্তিকে চিহ্নিত করা হয়েছে। বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনী তার সুনির্দিষ্ট পরিচয় ও অবস্থান শনাক্ত করার জন্য কাজ করছে।

ছবিতে বা সিসিটিভি ফুটেজে দেখা যাওয়া ওই ব্যক্তির পরিচয়, বর্তমান অবস্থান বা ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট কোনও তথ্য কেউ জে‌নে থাক‌লে তা দ্রুত পুলিশকে জানিয়ে সহযোগিতা কর‌তে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে বার্তায়।

মঙ্গলবার রাত ১১টার পর পুরাতন ফজিলাতুন্নেসা হল ও আল-বেরুনী হলের সম্প্রসারিত অংশসংলগ্ন এলাকায় দিয়ে যাওয়ার পথে এক ছাত্রীকে ঝোপে টেনে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ ওঠে এক ব্যক্তির বিরুদ্ধে।

পরদিন সকালে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার ডেপুটি রেজিস্ট্রার মো. জেফরুল হাসান চৌধুরী বাদী হয়ে অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে আসামি করে আশুলিয়া থানায় ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার মামলা করেন।

শুক্রবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে এসে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম রাশিদুল আলম বলেছেন, অভিযুক্ত ওই ব্যক্তি ঘটনার দিন সন্ধ্যা থেকে প্রায় সোয়া চার ঘণ্টা ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ঘোরাফেরা করেছেন বলে জানিয়েছেন।

ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে থাকা সিসিটিভির ভিডিও পর্যালোচনা করে তিনি প্রক্টর বলেন, মঙ্গলবার সন্ধ্যা ৬টা ৫৮ মিনিটে ওই ব্যক্তি ঢাকা-আরিচা মহাসড়কসংলগ্ন বিশমাইল গেইট দিয়ে ক্যাম্পাসে ঢোকেন। পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজের সামনে দিয়ে ব্যাচেলর কোয়ার্টার মোড় হয়ে সন্ধ্যা সোয়া ৭টায়ে প্রান্তিক গেইটে পৌঁছান।

সেখানে কিছুক্ষণ অবস্থানের পর মহিলা ক্লাব ও কলতান বিদ্যানিকেতনের সামনে দিয়ে চৌরঙ্গীর দিকে যান।

প্রক্টর বলেন, রাত ৭টা ৩১ মিনিটে ওই ব্যক্তি পদ্মপুকুরের উত্তর পাশের মাটির রাস্তায় প্রবেশ করেন এবং ৭টা ৪৩ মিনিটে সেখান থেকে বের হন। পরে আবার একই পথে ঢুকতে দেখা যায় তাকে।

প্রক্টরের ভাষ্য, রাত ৮টা ৭ মিনিটে চৌরঙ্গী মোড় হয়ে মেডিকেলের সামনে দিয়ে ৮টা ২৬ মিনিটে প্রথমবার ঘটনাস্থলের পাশ দিয়ে শহীদ সালাম-বরকত হল মোড়ে যান ওই ব্যক্তি। পরে ৮টা ৩৩ মিনিটে একই এলাকা ঘুরে ট্রান্সপোর্ট এলাকায় ফিরে যান।

এরপর আবার ঘটনাস্থলসংলগ্ন এলাকা অতিক্রম করে রাত ৯টার দিকে আ ফ ম কামালউদ্দিন হলের সামনে যান তিনি। সেখান থেকে পুনরায় শহীদ সালাম-বরকত হল মোড়ে এসে কিছুক্ষণ অবস্থান করেন। পরে রাত ৯টা ৩০ মিনিটে ট্রান্সপোর্ট এলাকায় যান।

প্রক্টর জানান, রাত ৯টা ৩০ মিনিট থেকে ১০টা ১৬ মিনিট পর্যন্ত অভিযুক্ত ব্যক্তি দুবার ঘটনাস্থলের সামনে গিয়ে আসা-যাওয়া করেন। এরপর রাত ১০টা ২০ মিনিটে চৌরঙ্গী মোড় হয়ে ছাত্রী হলের রাস্তা, শহীদ মিনার ও পুরাতন প্রশাসনিক ভবনের সামনে দিয়ে আবারও ট্রান্সপোর্ট এলাকায় ফিরে যান।

রাত ১০টা ৫৪ মিনিটে তাকে আবার ঘটনাস্থলের দিকে যেতে দেখা যায়। পরে ট্রান্সপোর্ট এলাকায় ফিরে গিয়ে রাত ১১টা ১ মিনিটে শহীদ সালাম-বরকত হলের দিকে যান তিনি। ফেরার পথে রাত ১১টা ১৩ মিনিটে ওই শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা করা হয় বলে জানান প্রক্টর।

এদিকে সন্দেহভাজন ধরা না পড়ায় শনিবার সকালে প্রক্টর অধ্যাপক রাশিদুল আলমকে অবাঞ্ছিত ঘোষণা করে তার কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছেন শিক্ষার্থীরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষকের ধান কেটে দিচ্ছে প্রত্যয় তরুণ সংঘ

কৃষকের ধান কেটে দিচ্ছে প্রত্যয় তরুণ সংঘ

ঈদকে সামনে রেখে মসলার বাজারে দাম বৃদ্ধি

ঈদকে সামনে রেখে মসলার বাজারে দাম বৃদ্ধি

ওভেনে ভালো রান্নায় যে ভুলগুলো এড়িয়ে চলবেন

ওভেনে ভালো রান্নায় যে ভুলগুলো এড়িয়ে চলবেন

‘স্মার্টফোন মানুষের সাধ্যের মধ্যে আনতে চায় সরকার’

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ‘স্মার্টফোন মানুষের সাধ্যের মধ্যে আনতে চায় সরকার’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App