×

রাজধানী

হাফ পাস আন্দোলন থেকে ছাত্রকে তুলে নেওয়ার অভিযোগ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২১, ০৫:২৯ পিএম

হাফ পাস আন্দোলন থেকে ছাত্রকে তুলে নেওয়ার অভিযোগ

ছবি: সংগৃহীত

রাজধানীর গণপরিবহণগুলোতে হাফ পাসের (অর্ধেক ভাড়া) দাবিতে আন্দোলনরত এক ছাত্রকে পুলিশের সামনে থেকেই তুলে নিয়ে ঢাকা কলেজে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার (২২ নভেম্বর) দুপুরে মিছিল থেকে আইডিয়াল কলেজের ওই ছাত্রকে তুলে নেওয়ার ঘটনা ঘটে। তবে ওই ছাত্রের বিস্তারিত নাম-পরিচয় জানা যায়নি।

জানা যায়, দুপুর ১২টার দিকে হাফ পাসের দাবিতে ছাত্ররা প্রথমে রাজধানীর নীলক্ষেত ও পরে সায়েন্স ল্যাবরেটরিতে সমাবেশ করে। বেলা ২টা ১০ মিনিটের দিকে আন্দোলনের সমাপ্তি টানে তারা। পরে মিছিল নিয়ে নীলক্ষেতের দিকে যাওয়ার সময় হঠাৎ লাঠিসোঁটা নিয়ে একদল তরুণ এসে ছাত্রদের ধাওয়া করে। এ সময় পুলিশের উপস্থিতিতে আইডিয়াল কলেজের এক ছাত্রকে ধরে নিয়ে যাওয়া হয়।

ঢাকা মহানগর পুলিশের রমনা জোনের উপকমিশনার সাজ্জাদুর রহমান বলেন, আইডিয়াল কলেজের একজন ছাত্রকে ঢাকা কলেজে নিয়ে যাওয়া হয়েছে- শোনার পরই আমরা ঢাকা কলেজের অধ্যক্ষ ও শিক্ষক প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করেছি। উনাদের এ বিষয়ে দ্রুত আমাদের জানাতে বলেছি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App