×

রাজধানী

রাজধানীতে মদ্যপানে যুবকের মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২০, ০৩:৫৮ পিএম

রাজধানীতে মদ্যপানে যুবকের মৃত্যু

অতিরিক্ত মদ্যপানে মৃত্যু।

রাজধানীতে অতিরিক্ত মদ্যপানে শামসুল আরেফিন (২৪) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বাংলাদেশ (আইইউবি) সিএসই বিভাগে অধ্যায়নরত ছিলেন।

রবিবার (২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১ টার দিকে অচেতন অবস্থায় আরেফিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরেফিনের চাচা আমিন জানান, তারা গেন্ডারিয়ার নারিন্দা মনির হোসেন লেনের ৫৭/১ নিজেদের বাসায় থাকেন। এরপর ১বছর ধরে পড়ালেখা স্থগিত রেখেছিল। বিদেশ যাওয়ার জন্য চেষ্টা করছিল এবং পাশাপাশি একটি কোচিং সেন্টারে পড়াতো।

তার বন্ধু মোঃ মিন্টু জানান, গত বৃহস্পতিবার তার ১১ জন বন্ধু মিলে কক্সবাজার বেড়াতে যায়। সেখানে তারা সবাই মিলে মদ্যপান করে। এরপর থেকে আরেফিন অসুস্থ্য হয়ে পড়ে। এর আগেও সে অনেকবার মদ্যপান করলেও কোনো সমস্যা হয়নি। আজ ভোরেই তারা কক্সবাজার থেকে ঢাকায় আসে। বাস থেকে সায়দাবাদ নামে। তখনও খুব অসুস্থ্য ছিলো সে। পরে তাকে সরাসরি কাকরাইল ইসলামি ব্যাংক হাসপাতালে নিয়ে যায় বন্ধুরা। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তার মৃতদেহ মর্গে রাখা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App