×

রাজধানী

পাপুলসহ পরিবারের ব্যাংক লেনদেন বন্ধ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ জুন ২০২০, ০৮:০৫ পিএম

পাপুলসহ পরিবারের ব্যাংক লেনদেন বন্ধ

কাজী শহিদ ইসলাম পাপুল ও তার স্ত্রী।

পাপুলসহ পরিবারের ব্যাংক লেনদেন বন্ধ

কাজী শহিদ ইসলাম পাপুল ও তার স্ত্রী।

সাংসদ কাজী শহিদ ইসলাম পাপুলের নিজের, তার স্ত্রীর, মেয়ে এবং শ্যালিকার ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সব হিসাবের লেনদেন স্থগিত করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (২২ জুন) দুদকের প্রধান কার্যালয় থেকে বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনটেলিজেন্স ইউনিটের (বিআইএফইউ) প্রধান বরাবর পাঠানো এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে- লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনের সংসদ সদস্য কাজী শহিদ ইসলাম পাপুল, তার স্ত্রী সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিনা ইসলাম, মেয়ে ওয়াফা ইসলাম ও শ্যালিকা জেসমিনের ব্যক্তিগত ও ব্যবসায়িক দেশি-বিদেশি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে থাকা সব ব্যাংক হিসাব স্থগিত করতে অনুরোধ করেন অনুসন্ধান কর্মকর্তা দুদকের উপ-পরিচালক মো. সালাহউদ্দিন।

দুদকের জনসংযোগ পরিচালক প্রনব কুমার ভট্টাচার্য্য বলেন, সংসদ সদস্য পাপুলের বিষয়ে দুদকে একটা অনুসন্ধান চলছে। ইতোমধ্যে তার পরিবারের সদস্যদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

এর আগে পাপুলের স্ত্রী, মেয়ে ও শ্যালিকাকে দেশত্যাগে নিষেধাজ্ঞা দেয় দুদক। গত ৬ জুন কুয়েতের মুশরিফ এলাকা থেকে গ্রেপ্তার হোন সাংসদ কাজী শহিদ ইসলাম পাপুল। তার বিরুদ্ধে মানবপাচার, অর্থপাচার ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের কর্মীদের শোষণের অভিযোগ এনেছে কুয়েতি প্রসিকিউশন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App