×

রাজধানী

গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড পেল ইভিটেক্স ড্রেস শার্ট লিমিটেড

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ মে ২০২৪, ০৯:২৬ পিএম

গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড পেল ইভিটেক্স ড্রেস শার্ট লিমিটেড

ছবি: ভোরের কাগজ

ইভিটেক্স ড্রেস শার্ট লিমিটেড (ইডিএসএল), ইভিন্স গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান সরকারের কাছ থেকে "গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড ২০২৩" পেয়েছে। 

গত ২৮শে এপ্রিল রাজধানীতে অনুষ্ঠিত পুরস্কার প্রদান অনুষ্ঠানে "গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড ২০২৩" দেয়া হয়। প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় ইডিএসএলের শিরির চালা, ভবানীপুর, গাজীপুরে পরিবেশবান্ধব প্রযুক্তি এবং একটি নিরাপদ কর্মক্ষেত্র নিশ্চিত ও এ বিষয়ে অব্যাহত প্রচেষ্টার জন্য এই পুরস্কার প্রদান করে। 

ইডিএসএল সম্প্রতি পরিবেশ বান্ধব হওয়ার জন্য প্লাটিনাম লিড সার্টিফিকেশন অর্জন করেছে। এই কারখানায় একটি অত্যাধুনিক সবুজ বাগানও রয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। 

ইডিএসএলের পরিচালক শাহ আদিব চৌধুরী পুরস্কার গ্রহণ করেন পুরস্কার প্রদান অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কাছ থেকে। এছাড়া এতে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী এমপিসহ অন্যান্য সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App