×

রাজধানী

ঢাকার যেসব এলাকায় রবিবার গ্যাস থাকবে না

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ জুন ২০২৪, ০৭:৪৪ পিএম

ঢাকার যেসব এলাকায় রবিবার গ্যাস থাকবে না

ছবি: সংগৃহীত

জরুরিভিত্তিতে পাইপ লাইন স্থানান্তর করার কাজের জন্য রবিবার (৯ জুন) রাজধানীর বাসাবো, মুগদা, মাণ্ডা হয়ে ধলপুর পর্যন্ত এলাকায় গ্যাস সংযোগ ৩ ঘণ্টার জন্য বন্ধ রাখা হবে।

শনিবার (৮ জুন) তিতাস গ্যাস কর্তৃপক্ষ এক বার্তায় এ তথ্য জানায়। এতে বলা হয়েছে, রবিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ৩ ঘণ্টা মুগদা, মাণ্ডা, মানিকনগর (ধলপুর), বাসাবো, শাহজাহানপুর এবং গোপীবাগ এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

ওই সময়ে আশেপাশের এলাকায় গ্যাসের চাপ কম থাকতে পারে। সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App