×

রাজধানী

মালিবাগে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ জুন ২০২৪, ০৪:০৬ পিএম

মালিবাগে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু

ছবি : প্রতীকী

রাজধানীর মালিবাগ রেলগেট এলাকায় ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু হয়েছে। নিহত ব্যাক্তির নাম আলম হোসেন (৫০) নাম।

নিহত আলম হোসেন নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার বটগ্রাম এলাকার সিরাজুল হকের সন্তান।

রবিবার (১৬ জুন) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক দুপুর দেড়টার দিকে মৃত ঘোষণা করে।

আরো পড়ুন : মুন্সিগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ২

জানা যায়, মালিবাগ রেলগেট এলাকায় রাস্তা পারাপারের সময় চলন্ত ট্রেনে কাটা পড়েন আলম হোসেন। পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢামেক হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট রেলওয়ে থানায় জানানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App