×

রাজধানী

মশা নিয়ন্ত্রণে ডিএসসিসির ৭ ওয়ার্ডে চিরুনি অভিযান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৫৪ পিএম

মশা নিয়ন্ত্রণে ডিএসসিসির ৭ ওয়ার্ডে চিরুনি অভিযান

ছবি: ভোরের কাগজ

মশা নিয়ন্ত্রণে দৈনন্দিন নিয়মিত কার্যক্রমের পাশাপাশি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৭টি ওয়ার্ডে চিরুনি অভিযান পরিচালনা করা হয়েছে। রবিবার (২২ সেপ্টেম্বর) ডিএসসিসির সব ওয়ার্ডের সংস্থার স্বাস্থ্য বিভাগ ও বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের সমন্বয়ে ১২, ১৫, ৩১, ৫৩ ও ৫৫-৫৭ নম্বর ওয়ার্ডে এসব চিরুনি অভিযান পরিচালনা করা হয়।

চিরুনি অভিযানে লার্ভিসাইডিং কার্যক্রমে ১৩ জন ও এডাল্টিসাইডিং কার্যক্রমে ১৩ জন মশককর্মী এবং বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের ২১০ জন পরিচ্ছন্নতাকর্মী অংশ নেয়। এছাড়াও স্বাস্থ্য অধিদপ্তর পাঠানো গত ২১ সেপ্টেম্বর তালিকা অনুযায়ী ডেঙ্গু রোগীর আবাসস্থল ও চারপাশে বিশেষ লার্ভিসাইডিং ও এডাল্টিসাইডিং কার্যক্রমের মাধ্যমে এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা হয়েছে।

আরো পড়ুন: ট্রাফিক আইন লঙ্ঘন: রাজধানীতে একদিনে ৭৩৪ মামলা

এ সময় সচেতনতা সৃষ্টিতে বিভিন্ন ওয়ার্ডে লিফলেট বিতরণ করা হয়। 

উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর সারাদেশে সনাক্তকৃত মোট ডেঙ্গু রোগীর সংখ্যা ৮৪৩ জন। তন্মধ্যে ডিএসসিসির আওতাভুক্ত এলাকায় রোগীর সংখ্যা ৬৬ জন দেখানো হয়। কিন্তু তালিকা অনুযায়ী সরেজমিনে যাচাই-বাচাই শেষে ডিএসসিসির আওতাভুক্ত এলাকার ১৫ জন রোগী পাওয়া যায়। অন্যান্য রোগীরা দক্ষিণ সিটির আওতাধীন এলাকার বাইরে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে বর্তমানে ডিএসসিসির আওতাভুক্ত এলাকায় নিকট আত্মীয়-স্বজন কিংবা হাসপাতালে চিকিৎসা গ্রহণ করছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App