×

রাজধানী

বনানীর বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৪, ০৮:৫৫ এএম

বনানীর বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে

এখনো পর্যন্ত কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। ছবি : সংগৃহীত

রাজধানীর বনানীর ২২ নং বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। শনিবার (২১ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টার পর এ অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়। খবর পেয়ে, ৫টা ৪১ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।

তবে, এতে এখনো পর্যন্ত কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। 

বারিধারা, তেজগাঁও, ও কুর্মিটোলা ফায়ার স্টেশনের মোট ৭টি ইউনিট যোগ দেয় আগুন নেভানোর কাজে। তাদের প্রচেষ্টায় ভোর ৬টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি।

এর আগে, রাজধানীর বনশ্রীতে একটি ৬ তলা ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানায় ভবনের বাসিন্দারা। শুক্রবার (২০ ডিসেম্বর) রাত ৮টায় বনশ্রীর ‘সি’ ব্লকের ৪ নম্বর সড়কের ১৬ নম্বর বাসায় আগুন লাগে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App