×

রাজধানী

দুর্বৃত্তের গুলিতে পরিবহন শ্রমিক নেতা আহত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৫, ০৮:১৫ এএম

দুর্বৃত্তের গুলিতে পরিবহন শ্রমিক নেতা আহত

জুয়েল খন্দকার বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক। ছবি : সংগৃহীত

রাজধানীর মধ্যবাড্ডায় দুর্বৃত্তের গুলিতে মো. জুয়েল খন্দকার (৫০) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (১৭ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

গুলিবিদ্ধ জুয়েল খন্দকারকে হাসপাতালে নিয়ে আসা রিপন জানান, শুক্রবার সন্ধ্যার সময় বাড্ডা থানার আলাতুন্নেসা গলিতে দুর্বৃত্তরা জুয়েল খন্দকারের ডান পায়ে গুলি করে পালিয়ে যায়। পরে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে।

তিনি জানান, জুয়েল খন্দকার বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বাড্ডা থেকে জুয়েল খন্দকার নামে এক ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় নিয়ে আসা হয়েছে। বর্তমানে জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে। বিষয়টি বাড্ডা থানা পুলিশকে জানিয়েছি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্লাস্টিক পুড়িয়ে ডিজেল উৎপাদন, ধোঁয়ায় অতিষ্ঠ স্থানীয়রা

প্লাস্টিক পুড়িয়ে ডিজেল উৎপাদন, ধোঁয়ায় অতিষ্ঠ স্থানীয়রা

দিল্লিতেও বিজেপির ঝুলিতে গেলো তৃণমূলের কুড়ি ভোট

দিল্লিতেও বিজেপির ঝুলিতে গেলো তৃণমূলের কুড়ি ভোট

জঙ্গল সলিমপুর ১০ কিমি সড়ক নির্মাণ শুরু করেছে সেনাবাহিনী

জঙ্গল সলিমপুর ১০ কিমি সড়ক নির্মাণ শুরু করেছে সেনাবাহিনী

সংরক্ষিত নারী আসনে সরাসরি নির্বাচন হলে সুবিধা হতো

ইসি মাছউদ সংরক্ষিত নারী আসনে সরাসরি নির্বাচন হলে সুবিধা হতো

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App