×

রাজধানী

ফুটপাত ও রাস্তায় চলাচলে সাধারণ মানুষের স্বস্তি ফেরাতে কাজ করছে পুলিশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৫, ১২:২৯ পিএম

ফুটপাত ও রাস্তায় চলাচলে সাধারণ মানুষের স্বস্তি ফেরাতে কাজ করছে পুলিশ

বহুমুখী পদক্ষেপে সাধারণ মানুষের মাঝে অনেকটা স্বস্তি মিলেছে। ছবি : ভোরের কাগজ

রাস্তায় হকার সরানোর মাধ্যমে যান চলাচল ও জনগণের স্বস্তির জন্য কাজ করে যাচ্ছেন ডিএমপির মিরপুর মডেল থানা পুলিশ। মিরপুর-১০ গোল চত্বর এলাকার বিভিন্ন পয়েন্টে ও আইডিয়াল স্কুল সংলগ্ন রাস্তায় হকার থাকার কারণে যান চলাচলসহ নানা সমস্যায় সম্মুখীন হচ্ছে সাধারণ মানুষ।

শুক্রবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় মিরপুর মডেল থানার ওসি (ভারপ্রাপ্ত) সাজ্জাত রোমন এর তত্ত্বাবধানে সন্ধ্যায় গোল চত্বরের বিভিন্ন জায়গায় হকারদের রাস্তা থেকে উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করেন।

এ সময় তিনি হকারদের দোকানে দোকানে গিয়ে রাস্তা ক্লিয়ার এবং সাধারণ মানুষের চলাচলে যাতে বাধা সৃষ্টি না হয় সে ব্যাপারে তাদের প্রাথমিকভাবে জানায়। রাস্তায় হকার বাসা নিয়ে মিরপুর মডেল থানা পুলিশ বিশেষ অবস্থানে আছে জানিয়ে ওসি (ভারপ্রাপ্ত) সাজ্জাত রোমন জানান, যান চলাচল ও জনগণের সুবিধার্থে আমরা দোকানগুলো সরিয়ে দিচ্ছি। এছাড়াও পরবর্তীতে তারা যেন বসতে না পারে সেজন্য মিরপুর মডেল থানা পুলিশের টহল গাড়ি থাকবে এবং বসলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেবে। 

আরো পড়ুন : এবারের বিশ্ব ইজতেমা হবে তিন পর্বে

এছাড়াও হকারদের বিষয়ে স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুশীল ও গণমাধ্যম কর্মীদের সার্বিক সহযোগিতা কামনা করে পুলিশ। 

এদিকে যানজট নিরসন ও জনকল্যাণে পুলিশের সকল কাজে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ সব সময় পাশে থাকবেন এবং রাস্তা ক্লিয়ারে সম্মিলিতভাবে কাজ করার কথাও জানান।

উল্লেখ্য, মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মাকসেদুর রহমানের যোগদানের পরপরই মিরপুরের ফুটপাতে চাঁদাবাজি বন্ধসহ বহুমুখী পদক্ষেপে সাধারণ মানুষের মাঝে অনেকটা স্বস্তি মিলেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App