×

রাজধানী

ডিএনসিসিতে নতুন প্রশাসক নিয়োগ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৩৯ পিএম

ডিএনসিসিতে নতুন প্রশাসক নিয়োগ

সুরাইয়া আখতার জাহান। ছবি : সংগৃহীত

প্রশাসক মোহাম্মদ এজাজের চুক্তিভিত্তিক এক বছরের নিয়োগের মেয়াদ শেষ হওয়ায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে (ডিএনসিসি) নতুন প্রশাসক হিসেবে সুরাইয়া আখতার জাহানকে নিয়োগ দিয়েছে সরকার।

সোমবার (৯ জানুয়ারি) স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব মাহবুবা আইরিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে ডিএনসিসির নতুন প্রশাসক নিয়োগ দেওয়া হয়।

উল্লেখ্য, ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি স্থানীয় সরকার বিভাগের উপসচিব মাহবুবা আইরিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ–২০২৪–এর ধারা ২৫(ক)–এর উপধারা (১) অনুযায়ী মোহাম্মদ এজাজকে পরবর্তী এক বছরের জন্য ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পূর্ণকালীন প্রশাসক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হয়েছিল। নির্ধারিত সময় অনুযায়ী তার ওই নিয়োগের মেয়াদ পূর্ণ হওয়ায় মোহাম্মদ এজাজের স্থলে নতুন প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।

এদিকে, প্রশাসক মোহাম্মদ এজাজের এক বছর পূর্তি উপলক্ষ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের গত এক বছরের কার্যক্রম তুলে ধরে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।

২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব পান মোহাম্মদ এজাজ। তিনি এক বছরের জন্য এ পদে নিয়োগ পেয়েছিলেন।

স্থানীয় সরকার বিভাগ সূত্রে জানা গেছে, তার মেয়াদ নতুন করে আর বাড়ানো হচ্ছে না। সে কারণে এ পদে নতুন করে নিয়োগ দেওয়া হয়েছে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিতর্কিত কনটেন্ট সরাতে ফেসবুককে বাধ্য করার মতো আইন হচ্ছে

বিতর্কিত কনটেন্ট সরাতে ফেসবুককে বাধ্য করার মতো আইন হচ্ছে

স্থানীয় নির্বাচন বিধিমালা নিয়ে দলগুলোর সঙ্গে বসবে ইসি

স্থানীয় নির্বাচন বিধিমালা নিয়ে দলগুলোর সঙ্গে বসবে ইসি

উৎপাদন বাড়াতে আখাউড়ার কৃষকদের প্রযুক্তি সহায়তা

উৎপাদন বাড়াতে আখাউড়ার কৃষকদের প্রযুক্তি সহায়তা

বিসিবি পরিচালক হওয়ার পরদিনই প্রতিমন্ত্রীর পুত্রের পদত্যাগ

বিসিবি পরিচালক হওয়ার পরদিনই প্রতিমন্ত্রীর পুত্রের পদত্যাগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App