×

রাজধানী

বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান কত?

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬, ১১:৩৬ এএম

বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান কত?

ছবি : সংগৃহীত

বিশ্বের বড় শহরগুলোর মধ্যে আজ বায়ুদূষণের শীর্ষে রয়েছে ভারতের রাজধানী দিল্লি। অন্যদিকে বাংলাদেশের রাজধানী ঢাকা রয়েছে তালিকার ষষ্ঠ স্থানে। রাজধানীর বায়ুর মান সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হচ্ছে। শনিবার (২৫ এপ্রিল) সকাল ১০টা ৯ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের সূচকে এই তথ্য জানা যায়।

আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, দিল্লির বায়ুদূষণ স্কোর ছিল ৩২৩, যা বিপজ্জনক বা দুর্যোগপূর্ণ পর্যায়ে পড়ে। দ্বিতীয় অবস্থানে রয়েছে চীনের চেংদু শহর, যার স্কোর ১৬৩। এটি অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। তৃতীয় ও চতুর্থ স্থানে চীনের আরো দুটি শহর রয়েছে।

পঞ্চম অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। এরপর ষষ্ঠ স্থানে রয়েছে ঢাকা, যার স্কোর ১২২। এই মান অনুযায়ী, ঢাকার বাতাস বিশেষ করে শিশু, বয়স্ক এবং শ্বাসকষ্ট বা অ্যাজমা রোগীদের জন্য ঝুঁকিপূর্ণ।

আরো পড়ুন : জলাতঙ্ক টিকার সংকট, মজুত নিয়ে বিভ্রান্তি

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, ০–৫০ স্কোর ভালো, ৫১–১০০ মাঝারি, ১০১–১৫০ সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, ১৫১–২০০ অস্বাস্থ্যকর, ২০১–৩০০ খুব অস্বাস্থ্যকর এবং ৩০১ এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বা বিপজ্জনক হিসেবে বিবেচিত হয়।

বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের উচ্চ বায়ুদূষণ দীর্ঘমেয়াদে জনস্বাস্থ্যের ওপর মারাত্মক প্রভাব ফেলতে পারে, বিশেষ করে নগরাঞ্চলের ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করলো যুক্তরাষ্ট্র

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করলো যুক্তরাষ্ট্র

সিলেটে টানা চারদিন ভারী বর্ষণের সম্ভাবনা

সিলেটে টানা চারদিন ভারী বর্ষণের সম্ভাবনা

তীব্র গরমে স্বস্তির পূর্বাভাস দিলো আবহাওয়া অফিস

তীব্র গরমে স্বস্তির পূর্বাভাস দিলো আবহাওয়া অফিস

রাবিতে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ

রাবিতে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App