×

যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে লিমনের পর বৃষ্টির মৃত্যু নিশ্চিত করল পুলিশ

Icon

নোবিপ্রবি প্রতিনিধি

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬, ১২:৩৭ পিএম

যুক্তরাষ্ট্রে লিমনের পর বৃষ্টির মৃত্যু নিশ্চিত করল পুলিশ

নাহিদা সুলতানা বৃষ্টি এবং জামিল লিমন। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রে নিখোঁজ থাকা বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি মারা গেছেন বলে নিশ্চিত করেছেন তার বড় ভাই জাহিদ হাসান প্রান্ত। শনিবার (২৫ এপ্রিল) সকালে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান।

জাহিদ হাসান প্রান্ত জানান, যুক্তরাষ্ট্রের পুলিশ তাকে ফোন করে বৃষ্টির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে। পুলিশের বরাতে তিনি বলেন, একটি বাসার ভেতর রক্তাক্ত অবস্থায় পাওয়া মরদেহের অংশবিশেষের সঙ্গে ডিএনএ পরীক্ষার মিল পাওয়া গেছে। তবে পুরো মরদেহ উদ্ধার করা সম্ভব হবে কি না, তা এখনো স্পষ্ট নয়।

তিনি বলেন, ফ্লোরিডা পুলিশের ধারণা অনুযায়ী একই ঘটনায় নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমনের রুমমেট হিশাম আবুগারবিয়েহকে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারেন।

নাহিদা সুলতানা বৃষ্টি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং (এসিসিই) বিভাগের ১৩তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তার মৃত্যুর খবরে পরিবার ও সহপাঠীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত বিচারের দাবি জানিয়েছেন।

এর আগে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় অধ্যয়নরত নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর মধ্যে জামিল লিমনের মরদেহ উদ্ধার করে স্থানীয় পুলিশ। এ ঘটনায় তার রুমমেট হিশাম আবুগারবিয়েহকে গ্রেপ্তার করা হয়।

আরো পড়ুন : যুক্তরাষ্ট্রে নিখোঁজ ২ বাংলাদেশি শিক্ষার্থীর মধ্যে একজনের মরদেহ উদ্ধার

গত সপ্তাহে জামিল লিমন ও নাহিদা বৃষ্টি নিখোঁজ হন। শুক্রবার (২৪ এপ্রিল) লিমনের মরদেহ উদ্ধারের পর নাহিদা বৃষ্টির অবস্থান নিয়ে অনিশ্চয়তা ছিল।

হিলসবরো কাউন্টির শেরিফ চাদ চিরোনিস্টার ঘটনাটিকে উদ্বেগজনক উল্লেখ করে বলেন, এটি পুরো কমিউনিটিকে নাড়িয়ে দিয়েছে। কর্তৃপক্ষ জানায়, গ্রেপ্তার হওয়া হিশামের বিরুদ্ধে হামলা, অবৈধভাবে আটকে রাখা, প্রমাণ নষ্ট, মৃত্যু গোপন রাখা এবং মরদেহ সরানোর অভিযোগ আনা হয়েছে।

জামিল লিমন ওই বিশ্ববিদ্যালয়ে ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতিমালা বিষয়ে পিএইচডি করছিলেন। নাহিদা বৃষ্টিও একই বিশ্ববিদ্যালয়ের রাসায়নিক প্রকৌশলের শিক্ষার্থী ছিলেন। দুজনেরই বয়স ছিল ২৭ বছর। গত ১৬ এপ্রিল তাদের সর্বশেষ দেখা গিয়েছিল বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়।

পুলিশ জানিয়েছে, জামিল লিমনের মৃত্যুর প্রকৃত কারণ এখনো নির্ধারণ করা হয়নি। ময়নাতদন্তের প্রতিবেদন শিগগির প্রকাশ করা হতে পারে। একই সঙ্গে নাহিদা বৃষ্টির মৃত্যুর তদন্ত ও অন্যান্য দিক খতিয়ে দেখা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হকার পুনর্বাসন নিয়ে যা জানালেন ডিএনসিসি প্রশাসক

হকার পুনর্বাসন নিয়ে যা জানালেন ডিএনসিসি প্রশাসক

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করলো যুক্তরাষ্ট্র

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করলো যুক্তরাষ্ট্র

সিলেটে টানা চারদিন ভারী বর্ষণের সম্ভাবনা

সিলেটে টানা চারদিন ভারী বর্ষণের সম্ভাবনা

তীব্র গরমে স্বস্তির পূর্বাভাস দিলো আবহাওয়া অফিস

তীব্র গরমে স্বস্তির পূর্বাভাস দিলো আবহাওয়া অফিস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App