×

জাতীয়

ময়মনসিংহে হাম উপসর্গে নতুন আরো ৩৩ শিশু ভর্তি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬, ১২:২৭ পিএম

ময়মনসিংহে হাম উপসর্গে নতুন আরো ৩৩ শিশু ভর্তি

ছবি: সংগৃহীত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরো ৩৩ শিশু নতুন ভর্তি হয়েছে। হাম আইসোলেশন ওয়ার্ডে হামের লক্ষণ নিয়ে গতকাল শুক্রবার (২৪ এপ্রিল) সকাল ৮টা থেকে শনিবার (২৫) সকাল ৮টা পর্যন্ত আরো ৩৩ শিশু ভর্তি হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত সেখানে চিকিৎসাধীন আছেন ৯০ শিশু। 

কর্তৃপক্ষ জানায়, গত ১৭ মার্চ থেকে আজ সকাল পর্যন্ত মোট ৮৩৮টি শিশু হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে চিকিৎসা শেষে ৭২২টি শিশু ছাড়পত্র পেয়েছে। এ সময়ে মৃত্যু হয়েছে ১৬টি শিশুর। বর্তমানে চিকিৎসাধীন ৯০ শিশু। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে আরও ২০টি শিশু হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মাইনউদ্দিন খান জানান, চলতি বছরের ফেব্রুয়ারি থেকে এক-দুজন করে হামের লক্ষণ নিয়ে শিশু বিভাগে ভর্তি হতে শুরু করে। মার্চের মাঝামাঝি থেকে রোগীর সংখ্যা বাড়তে থাকে। গত ২৪ ঘণ্টায় আরও নতুন ৩৩ শিশু হামের লক্ষণ নিয়ে ভর্তি হয়েছে। এ সময়ে কোনো শিশু মারা যায়নি। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করলো যুক্তরাষ্ট্র

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করলো যুক্তরাষ্ট্র

সিলেটে টানা চারদিন ভারী বর্ষণের সম্ভাবনা

সিলেটে টানা চারদিন ভারী বর্ষণের সম্ভাবনা

তীব্র গরমে স্বস্তির পূর্বাভাস দিলো আবহাওয়া অফিস

তীব্র গরমে স্বস্তির পূর্বাভাস দিলো আবহাওয়া অফিস

রাবিতে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ

রাবিতে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App