×

রাজধানী

কোরবানির বর্জ্য ব্যবস্থাপনায় গুলশান সোসাইটির নির্দেশনা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ মে ২০২৬, ০২:৪০ পিএম

কোরবানির বর্জ্য ব্যবস্থাপনায় গুলশান সোসাইটির নির্দেশনা

ছবি : সংগৃহীত

গুলশান সোসাইটি কোরবানির ঈদ সামনে রেখে গুলশান এলাকায় রাস্তা, ফুটপাত কিংবা উন্মুক্ত স্থানে পশু জবাই ও মাংস কাটাকে নিরুৎসাহিত করেছে। একই সঙ্গে রাস্তা, ফুটপাত, ড্রেন বা লেকে কোরবানির বর্জ্য ফেলা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

গুলশানকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও পরিবেশবান্ধব রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সোসাইটিটি।

গুলশান সোসাইটির সভাপতি ব্যারিস্টার ওমর সাদাত এক বিবৃতিতে বলেন, পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। পৃথিবীর উন্নত মুসলিম দেশগুলোতে এখন আর রাস্তা বা ফুটপাতে পশু কোরবানি করা হয় না। আমাদেরও গুলশানকে পরিচ্ছন্ন ও শৃঙ্খলাপূর্ণ রাখতে দায়িত্বশীল আচরণ করতে হবে।

তিনি বাসিন্দাদের নিজ নিজ বাড়ির চৌহদ্দির মধ্যে অথবা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নির্ধারিত কসাইখানায় কোরবানি সম্পন্ন করার আহ্বান জানান।

নির্ধারিত কসাইখানার ঠিকানা দেওয়া হয়েছে- ৪৫, তাজউদ্দিন সরণি, মহাখালী, কোভিড হাসপাতালের পেছনে। এ বিষয়ে যেকোনো সহায়তা বা পরামর্শের জন্য ০১৭১৫-৮৮২১১৭ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে গুলশান সোসাইটি।

আরো পড়ুন : রামিসা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App