×

রাজধানী

রাজধানীতে ডিবি পরিচয়ে স্বর্ণ-টাকা ছিনতাই, গ্রেপ্তার ৯

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ জুন ২০২৬, ০৩:০৫ পিএম

রাজধানীতে ডিবি পরিচয়ে স্বর্ণ-টাকা ছিনতাই, গ্রেপ্তার ৯

ছবি: সংগৃহীত

গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে ডাকাতি করছে একটি চক্রটি। রাজধানী থেকে ৯ ডাকাতকে গ্রেপ্তারের পর পুলিশ বলছে, ওয়ারীতে এক ব্যবসায়ীর কাছ থেকে স্বর্ণ ও টাকা ছিনিয়ে নেয়ার ঘটনা তদন্তে নেমে এই আন্তঃজেলা ডাকাত চক্রের সন্ধান পান তারা।

রোববার (৭ জুন) সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

গত ২৭ মে রাত ১০টার দিকে ওয়ারীর রথ খোলা সড়ক দিয়ে স্বর্ণ ও নগদ টাকা নিয়ে বাসায় ফিরছিলেন ব্যবসায়ী হরিপদ পাল। পথে তাদের আটকায় ডিবি পরিচয়ে একদল ডাকাত। মামলার হুমকি দিয়ে ৫৭ ভরি স্বর্ণ ও ১ লাখ ৪৭ হাজার টাকা ছিনিয়ে নেয় ডাকাতরা। সিসি ফুটেজে মিলেছে সেই দৃশ্য।

এ ঘটনায় ওয়ারী থানায় মামলা হলে তদন্ত নেমে পুলিশ জানতে পারে, ছিনতাইয়ে সরাসরি জড়িত আন্তঃজেলা ডাকাত চক্র। ইত্তেফাক মোড় থেকে ৬ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যে কেরানীগঞ্জ থেকে ৩ জনকে গ্রেপ্তার ও লুণ্ঠিত স্বর্ণের মধ্যে ১৭ ভরি স্বর্ণ ও টাকা উদ্ধার করে পুলিশ। জব্দ করা হয় ডাকাতির কাজে ব্যবহৃত মাইক্রোবাস।

সংবাদ সম্মেলনে ডিএমপির ওয়ারী বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. মাসুদ রানা জানান, দীর্ঘদিন ধরে চক্রটি মূলত ডিবি পরিচয়ে অপরাধ করে আসছিল।

তিনি জানান, গ্রেপ্তার হওয়া আসামিদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় ডাকাতির মামলা রয়েছে। এছাড়া, এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হাম উপসর্গে আরো ৭ শিশুর মৃত্যু

হাম উপসর্গে আরো ৭ শিশুর মৃত্যু

জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাষ্ট্রের ব্যাপক কর্মসূচি

জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাষ্ট্রের ব্যাপক কর্মসূচি

আদ্-দ্বীনে মারা যাওয়া প্রতি শিশুর পরিবার পাবে ৮০ লাখ টাকা : শিশির মনির

৬ নবজাতকের মৃত্যু আদ্-দ্বীনে মারা যাওয়া প্রতি শিশুর পরিবার পাবে ৮০ লাখ টাকা : শিশির মনির

মাত্র ৪ কার্যদিবসে রামিসা হত্যা ও ধর্ষণ মামলার রায় ‘মাইলফলক’

স্পেশাল প্রসিকিউটর মাত্র ৪ কার্যদিবসে রামিসা হত্যা ও ধর্ষণ মামলার রায় ‘মাইলফলক’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App