×

চট্টগ্রাম

পানছড়িতে তিন পলাতক আসামী আটক

Icon

পানছড়ি, খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৩৩ এএম

পানছড়িতে তিন পলাতক আসামী আটক

ছবি: ভোরের কাগজ

‘অপারেশন ডেভিল্ট হান্ট’ অভিযানে পানছড়িতে পলাতক ৩ আসামীকে আটক করেছে থানা পুলিশ। সোমবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাতে পানছড়ির বিভিন্ন এলাকা থেকে তিন জনকে আটক করা হয়।

থানা সুত্রে জানা যায়, এসআই মো. আব্দুল আউয়াল সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ পানছড়ি থানা এলাকায় অভিযান চালালে হাসান নগর গ্রামের মৃত মনা মিয়ার ছেলে উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. বেলাল হোসেন (৫০), উল্টাছড়ি ইউনিয়ন আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আসাদ আলীর ছেলে মো. আক্তার হোসেন (৩৯), মোল্লা পাড়া গ্রামের রজব আলীর ছেলে ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আশরাফুল ইসলামকে (২৫) আটক করে। 

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসিম উদ্দীন আটকের ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, পানছড়ি থানার ৩ সেপ্টেম্বরের একটি মামলার পলাতক আসামি এরা।  আটকদের বিধি মোতাবেক খাগড়াছড়ি সদরে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘টিআইবির প্রতিবেদন পত্রিকার পেপারকাটিং’

‘টিআইবির প্রতিবেদন পত্রিকার পেপারকাটিং’

বিতর্কিত কনটেন্ট সরাতে ফেসবুককে বাধ্য করার মতো আইন হচ্ছে

বিতর্কিত কনটেন্ট সরাতে ফেসবুককে বাধ্য করার মতো আইন হচ্ছে

স্থানীয় নির্বাচন বিধিমালা নিয়ে দলগুলোর সঙ্গে বসবে ইসি

স্থানীয় নির্বাচন বিধিমালা নিয়ে দলগুলোর সঙ্গে বসবে ইসি

উৎপাদন বাড়াতে আখাউড়ার কৃষকদের প্রযুক্তি সহায়তা

উৎপাদন বাড়াতে আখাউড়ার কৃষকদের প্রযুক্তি সহায়তা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App