×

চট্টগ্রাম

চট্টগ্রামে ভোটের আগেই চুরি হয়ে গেলো সিসি ক্যামেরা

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৫৬ পিএম

চট্টগ্রামে ভোটের আগেই চুরি হয়ে গেলো সিসি ক্যামেরা

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের আনোয়ারায় একটি ভোটকেন্দ্র থেকে দুটি সিসিটিভি ক্যামেরা চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) গভীর রাতে উপজেলার বৈরাগ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বৈরাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

তবে বুধবার (১১ ফেব্রুয়ারি) ওই কেন্দ্রে আবার দুটি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

আনোয়ারা থানার ওসি জুনায়েত চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

স্থানীয় সূত্র জানায়, জাতীয় নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে বৈরাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছিল। কিন্তু গভীর রাতে দুর্বৃত্তরা ওই কেন্দ্রের দুটি ক্যামেরা খুলে নিয়ে গেছে। বিষয়টি জানাজানি হলে সহকারী রিটার্নিং কর্মকর্তার উদ্যোগে আবার সেখানে ক্যামেরা লাগানো হয়।

চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও আনোয়ারার ইউএনও তাহমিনা আক্তার বলেন, ঘটনাটি জানার পরপরই আবার নতুন ক্যামেরা বসানো হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

টাইমলাইন: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App