×

চট্টগ্রাম

শহীদ মিনারে যাওয়ার সময় আ. লীগের ৬ নেতাকর্মী আটক

Icon

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০২:১০ পিএম

শহীদ মিনারে যাওয়ার সময় আ. লীগের ৬ নেতাকর্মী আটক

ছবি : ভোরের কাগজ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের প্রস্তুতি নেওয়ার সময় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ছয় নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম। এর আগে শুক্রবার দিবাগত রাত ৩টা থেকে ৪টার মধ্যে উপজেলার বসুরহাট বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

আরো পড়ুন : বিএনপির উদ্দেশে যে বার্তা দিলেন রুমিন ফারহানা

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১০ থেকে ১৫ জন নেতাকর্মী বসুরহাট বাজারের বিভিন্ন স্থানে জড়ো হন। পরবর্তীতে তারা বসুরহাট কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর প্রস্তুতি নেন। এ সময় পুলিশ অভিযান পরিচালনা করে ছয়জনকে আটক করে।

ওসি মোহাম্মদ নুরুল হাকিম জানান, আটক ব্যক্তিদের পরিচয় যাচাই-বাছাই চলছে। প্রাথমিকভাবে তারা আওয়ামী লীগের সমর্থক বলে জানা গেছে। যাচাই শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিয়ের আগে  শারীরিক সম্পর্ক ‘চারিত্রিক দোষ’ নয়

ভারতের সুপ্রিম কোর্ট বিয়ের আগে শারীরিক সম্পর্ক ‘চারিত্রিক দোষ’ নয়

‘টিআইবির প্রতিবেদন পত্রিকার পেপারকাটিং’

‘টিআইবির প্রতিবেদন পত্রিকার পেপারকাটিং’

বিতর্কিত কনটেন্ট সরাতে ফেসবুককে বাধ্য করার মতো আইন হচ্ছে

বিতর্কিত কনটেন্ট সরাতে ফেসবুককে বাধ্য করার মতো আইন হচ্ছে

স্থানীয় নির্বাচন বিধিমালা নিয়ে দলগুলোর সঙ্গে বসবে ইসি

স্থানীয় নির্বাচন বিধিমালা নিয়ে দলগুলোর সঙ্গে বসবে ইসি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App