×

চট্টগ্রাম

বান্দরবানে লাকড়িবোঝাই ট্রাক খাদে, চালকসহ নিহত ২

Icon

বান্দরবান প্রতিনিধি

প্রকাশ: ১৩ মার্চ ২০২৬, ০৬:০১ পিএম

বান্দরবানে লাকড়িবোঝাই ট্রাক খাদে, চালকসহ নিহত ২

ছবি: কাগজ প্রতিবেদক

বান্দরবানের লামা উপজেলায় লাকড়িবোঝাই একটি ট্রাক পাহাড়ি খাদে পড়ে চালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

গত বৃহস্পতিবার (১২মার্চ) রাতে লামা উপজেলার ফাঁসিয়াখালী–লামা সড়কের ইয়াংছা টার্নিং পয়েন্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন ইয়াংছা কালিরঝিরি এলাকার ট্রাকচালক মো. আলমগীর (৩৫) এবং পোয়াং বাড়ী এলাকার আনোয়ার হোসেন (৪৫)। আহত হয়েছেন ঠান্ডাঝিরি এলাকার পুতিয়া নামের এক ব্যক্তি।

স্থানীয় বাসিন্দাদের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার রাত প্রায় ৮টার দিকে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের বনপুর এলাকা থেকে অবৈধভাবে লাকড়ি বোঝাই করে একটি ট্রাক ইয়াংছার দিকে যাচ্ছিল। পথে ইয়াংছা টার্নিং পয়েন্টে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে ট্রাকটি প্রায় ২০০ ফুট গভীর খাদে পড়ে যায়। দুর্ঘটনায় ট্রাকে থাকা চালক আলমগীর ও আনোয়ার হোসেন গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে রাত ১টার দিকে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল জানান, শুক্রবার সকালে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যুদ্ধ পর্বে প্রথম মার্কিন দুই জাহাজের হরমুজ পাড়ি

যুদ্ধ পর্বে প্রথম মার্কিন দুই জাহাজের হরমুজ পাড়ি

আবার চার দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী

আবার চার দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী

বৈধতা হারিয়েছে অন্তর্বর্তী সরকারের ২০ অধ্যাদেশ

বৈধতা হারিয়েছে অন্তর্বর্তী সরকারের ২০ অধ্যাদেশ

ইসলামাবাদে মার্কিন-ইরান ফলপ্রসূ আলোচনার ইঙ্গিত

ইসলামাবাদে মার্কিন-ইরান ফলপ্রসূ আলোচনার ইঙ্গিত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App