ফেরিতে ওঠার সময় ট্রাক নদীতে, নিহত ১
কাগজ ডেস্ক
প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬, ১১:১৩ পিএম
ছবি: সংগৃহীত
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মালবাহী ট্রাক ঘোড়াউত্রা নদীতে পড়ে গেছে। এ ঘটনায় আপন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
শনিবার (১১ এপ্রিল) বিকেলে উপজেলার পাটুলী ফেরিঘাটে এ ঘটনা ঘটে।
নিহত আপন বাজিতপুর উপজেলার শাহপুর গ্রামের ইস্রাফিল মিয়ার ছেলে।
দুর্ঘটনার সময় ঘাটে অবস্থান করা আপন ট্রাকটির নিচে চাপা পড়ে মারা যান।
বিষয়টি নিশ্চিত করে বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহিদুল্লাহ জানান, ‘ফেরিতে ওঠার সময় একটি মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। এ সময় ট্রাকচাপায় ওই যুবকের মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। বর্তমানে দুর্ঘটনাকবলিত ট্রাকটি উদ্ধারের চেষ্টা চলছে।’
ওসি আরও জানান, এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান। পাশাপাশি লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে।
