×

চট্টগ্রাম

কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে দায়িত্বে অবহেলা, দুই গেটম্যান বরখাস্ত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ মার্চ ২০২৬, ১০:৫৮ এএম

কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে দায়িত্বে অবহেলা, দুই গেটম্যান বরখাস্ত

সংগৃহীত ছবি

কুমিল্লার সদর দক্ষিণে যাত্রীবাহী বাস ও ট্রেন সংঘর্ষে ১২ জন নিহতের ঘটনায় হেলাল উদ্দিন ও মেহেদী হাসান নামে দুই গেটম্যানকে বরখাস্ত করা হয়েছে। রোববার (২২ মার্চ) সকাল ৯টায় তাদের দুইজনকে বরখাস্ত করা হয়। 

রেলওয়ের চট্টগ্রাম বিভাগের বিভাগীয় ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান ভুইয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিং এলাকায় দায়িত্বরত মেহেদী হাসান ও হেলাল উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এছাড়াও এ ঘটনায় রেলওয়ের দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে রেলওয়ে পূর্বাঞ্চলের (চট্টগ্রাম) বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান ভূঞা জানিয়েছেন।

একইসঙ্গে কুমিল্লা জেলা প্রশাসনের পক্ষ থেকেও পৃথক একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মো. রেজা হাসান।

তদন্ত কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে এবং নিহতদের পরিবারকে ২৫ হাজার টাকা করে অনুদান দেওয়ার কথাও জানিয়েছেন তিনি।

শনিবার (২১ মার্চ) রাতে ২টা ৫৫ মিনিটে কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিং এলাকায় চাঁপাইনবাবগঞ্জ থেকে নোয়াখালীর দিকে যাওয়া মামুন পরিবহনের যাত্রীবাহী বাসের সঙ্গে চট্টগ্রাম থেকে ঢাকাগামী মেইল ট্রেনের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাণ যায় ১২ জনের। যাদের মধ্যে ৭ জন পুরুষ, ২ নারী ও তিনজন শিশু।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাজধানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

রাজধানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

এনসিপির কার্যালয়ে মার্কিন কূটনীতিক

এনসিপির কার্যালয়ে মার্কিন কূটনীতিক

টানা ৫ ঘণ্টা বন্ধ থাকবে ফুয়েল পাস রেজিস্ট্রেশন সেবা

টানা ৫ ঘণ্টা বন্ধ থাকবে ফুয়েল পাস রেজিস্ট্রেশন সেবা

টিভিতে আজকের খেলার সময়সূচী

টিভিতে আজকের খেলার সময়সূচী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App