×

জাতীয়

বিচার বিভাগের ভারমূর্তি ক্ষুন্নের দায়ে সুপ্রিম কোর্টের সহকারী রেজিস্ট্রার বরখাস্ত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ মে ২০২৬, ১১:৪৭ পিএম

বিচার বিভাগের ভারমূর্তি ক্ষুন্নের দায়ে সুপ্রিম কোর্টের সহকারী রেজিস্ট্রার বরখাস্ত

ছবি: সংগৃহীত

ফেসবুকে পোস্ট দিয়ে সুপ্রিম কোর্ট, প্রধান বিচারপতি ও অন্যান্য বিচারপতিদের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে হাইকোর্ট বিভাগের একজন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

মঙ্গলবার (৫ মে) এ বিষয়ে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকীর সই করা বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হাইকোর্ট বিভাগের সহকারী রেজিস্ট্রার (দেওয়ানি-১) ইব্রাহীম আলম ভূইয়া ফেসবুক পোস্টের মাধ্যমে সুপ্রিম কোর্ট, প্রধান বিচারপতি ও অন্যান্য বিচারপতিদের সম্পর্কে অগ্রহণযোগ্য ভাষা ব্যবহার করে তাদের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন।

এছাড়া তিনি ব্যক্তিস্বার্থে সুপ্রিম কোর্টের কর্মচারীদের ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যম ও মিডিয়ার মাধ্যমে প্রতিষ্ঠান, প্রধান বিচারপতি ও অন্যান্য বিচারপতিদের নামে মিথ্যা ও অসত্য কুৎসা প্রচারের মাধ্যমে প্রাতিষ্ঠানিক ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন।

সুপ্রিম কোর্ট প্রশাসনের বৈধ আদেশ পালন না করতে অন্যান্য কর্মচারীদের ইন্ধন দিয়ে অফিসে বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন, যা সুপ্রিম কোর্ট অব বাংলাদেশ (হাইকোর্ট) এমপ্লয়িজ (শৃঙ্খলা ও আপিল) রুল ১৯৮৩-এর ২(৪) বিধি ৩ (বি) মোতাবেক গুরুতর অসদাচরণ ও অফিস শৃঙ্খলা পরিপন্থী। এই অভিযোগ বর্ণিত বিধির ৪ (১) মোতাবেক অপরাধ।

যার সর্বোচ্চ শাস্তি চাকরি হতে বরখাস্তকরণ। বিধি মোতাবেক উক্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে দায়িত্ব হতে প্রত্যাহার করে তাকে প্রশাসন শাখায় সংযুক্ত করা হয়েছে।

এছাড়া বিধি ১০(১) মোতাবেক তাকে চাকরি হতে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালো এসএসসি পরীক্ষার্থী

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালো এসএসসি পরীক্ষার্থী

ঝালকাঠিতে হাম-রুবেলার প্রাদুর্ভাব, চিকিৎসা নিলেন ৭৩ জন

ঝালকাঠিতে হাম-রুবেলার প্রাদুর্ভাব, চিকিৎসা নিলেন ৭৩ জন

বিচার বিভাগের ভারমূর্তি ক্ষুন্নের দায়ে সুপ্রিম কোর্টের সহকারী রেজিস্ট্রার বরখাস্ত

বিচার বিভাগের ভারমূর্তি ক্ষুন্নের দায়ে সুপ্রিম কোর্টের সহকারী রেজিস্ট্রার বরখাস্ত

সাবেক মন্ত্রী আমুর বাসভবনে হামলা, গেট কেটে উন্মুক্ত করলো ছাত্ররা

সাবেক মন্ত্রী আমুর বাসভবনে হামলা, গেট কেটে উন্মুক্ত করলো ছাত্ররা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App