×

ব্যবসা-বাণিজ্য

টানা ৫ ঘণ্টা বন্ধ থাকবে ফুয়েল পাস রেজিস্ট্রেশন সেবা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ মে ২০২৬, ০৯:২০ এএম

টানা ৫ ঘণ্টা বন্ধ থাকবে ফুয়েল পাস রেজিস্ট্রেশন সেবা

ছবি: সংগৃহীত

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সার্ভার ও স্টোরেজ সিস্টেমে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে আজ বৃহস্পতিবার (৭ মে ) পাঁচ ঘণ্টার জন্য বন্ধ থাকবে কিউআর কোডভিত্তিক ‘ফুয়েল পাস’ সেবার নিবন্ধন কার্যক্রম। 

বুধবার (৬ মে) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, 'বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সার্ভার ও স্টোরেজ সিস্টেমে মেইনটেনেন্স কার্যক্রম পরিচালিত হবে। এ সময় ‘ফুয়েল পাস’ অ্যাপে রেজিস্ট্রেশন সেবা সম্পূর্ণভাবে বন্ধ থাকবে।'

কর্তৃপক্ষ জানিয়েছে, 'সেবার মান উন্নয়ন এবং পুরো সিস্টেমকে আরও নির্ভরযোগ্য ও কার্যকর করতে এই রক্ষণাবেক্ষণ কাজ করা হচ্ছে। নির্ধারিত সময় শেষে ফুয়েল পাস সেবা পুনরায় স্বাভাবিকভাবে চালু হবে। সাময়িক এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে মন্ত্রণালয়।'

এর আগে গত ৯ এপ্রিল বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) পরীক্ষামূলকভাবে কিউআর কোডভিত্তিক ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু করে। প্রাথমিকভাবে মোটরসাইকেল চালকদের জন্য চালু হওয়া এই অ্যাপ পরে ধাপে ধাপে দেশের বিভিন্ন জেলায় সম্প্রসারণ করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মানব পাচারের অভিযোগ, ব্রিটিশ নিষেধাজ্ঞায় বাংলাদেশি প্রতিষ্ঠান

মানব পাচারের অভিযোগ, ব্রিটিশ নিষেধাজ্ঞায় বাংলাদেশি প্রতিষ্ঠান

কলকাতায় গুলিতে নিহত শুভেন্দুর সহকারী

কলকাতায় গুলিতে নিহত শুভেন্দুর সহকারী

পশ্চিমবঙ্গে নজিরবিহীন পরিস্থিতি, রাষ্ট্রপতি শাসনের শঙ্কা

পশ্চিমবঙ্গে নজিরবিহীন পরিস্থিতি, রাষ্ট্রপতি শাসনের শঙ্কা

আমিরাতে ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা

আমিরাতে ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App