×

চট্টগ্রাম

চকরিয়ায় মাদ্রাসার খেলার মাঠ দখল করার অভিযোগ

Icon

মিজবাউল হক, চকরিয়া (কক্সবাজার) থেকে

প্রকাশ: ২২ মার্চ ২০২৬, ০৪:৩১ পিএম

চকরিয়ায় মাদ্রাসার খেলার মাঠ দখল করার অভিযোগ

ছবি: সংগৃহীত

কক্সবাজারের চকরিয়ায় দিনদুপুরে আমজাদিয়া রফিকুল উলুম কামিল মাদ্রাসার খেলার মাঠ দখল করার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে। গত কয়েকদিন ধরে ১০-১২ জন শ্রমিক দিয়ে মাঠে ইটের দেওয়ালের কাজ চালিয়ে যাচ্ছেন। মাঠে দেওয়াল নির্মাণের ছবি তুলতে গিয়ে নৈশ প্রহরীর ছেলেকে মারধরে করে মোবাইল ফোনটি কেড়ে নেয় ভূমিদস্যুরা। এতে মাদ্রাসার শতশত শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক মহলে ক্ষোভের সঞ্চার হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) সকাল ৭টার দিকে উপজেলার লক্ষ্যারচর ইউনিয়নের ছিকলঘাট এলাকায় এ ঘটনা ঘটেছে।

খেলার মাঠ দখল করে বাউন্ডারি নির্মাণ

স্থানীয়রা জানান, ১৯৬৪ সালে চকরিয়া উপজেলা লক্ষ্যারচর ইউনিয়নের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সু-শিক্ষায় শিক্ষিত করতে বিশিষ্ট দানবীর রফিক আহমদ চৌধুরী তিন একর বত্রিশ শতক জমি দান করেন। তিনি দান করা জায়গাতে নির্মাণ করেন এই মাদ্রাসাটি। প্রতিষ্ঠার পর থেকে হাজার হাজার শিক্ষার্থী এ মাদ্রাসা থেকে শিক্ষা অর্জন করে দেশের কল্যাণে অবদান রেখে যাচ্ছেন। বিগত ২০২৪ সালে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর স্থানীয় জামায়াত নেতা গোলাম মোস্তফা কাইছারের নেতৃত্বে কিছু চিহ্নিত ভূমিদস্যু মাদ্রাসার খেলার মাঠ দখল করতে মরিয়া হয়ে উঠে।

দানবীর রফিক আহমদ চৌধুরীর পুত্র, মাদ্রাসা গভর্নিং বডির সহ-সভাপতি ও জেলা জাতীয়তাবাদী উলামা দলের যুগ্ম আহবায়ক আনিসুর রহমান চৌধুরী জানান, আমজাদিয়া রফিকুল উলুম কামিল মাদ্রাসাটি তার বাবা জমি দান করে প্রতিষ্ঠা করেন। সেই থেকে খেলার মাঠটি মাদ্রাসার এবং দীর্ঘদিনের পুরোনো। এখানে তরুণদের পাশাপাশি এলাকার শিশু-কিশোররা খেলাধুলা করে থাকেন। পাশাপাশি জানাজার মাঠ হিসেবেও ব্যবহৃত হয়। কিন্তু স্থানীয় জামায়াত নেতা গোলাম মোস্তফা কাইছারের নেতৃত্বে ভূমিদস্যুরা মাঠের কিছু অংশ মালিকানা দাবি করে অবৈধভাবে দখল করার জোর পাঁয়তারা করছেন। মঙ্গলবার ১৭ মার্চ সকাল ৭টার দিকে মাদ্রাসা বন্ধের সুযোগ নিয়ে তারা মাঠের মাঝখানে ১০-১২ জন শ্রমিক দিয়ে ইটের দেওয়াল দিচ্ছেন। এসময় মাদ্রাসার শিক্ষক ও অভিভাবকরা বাধা দেওয়ার চেষ্ঠা করলে তাদের উপর চড়াও হন এবং মারধর করছেন। মাদ্রাসার বর্তমান অধ্যক্ষ ড. এনামুল হককে প্রাণনাশের হুমকি দিচ্ছেন। একইভাবে ২০২৫ সালের ২৯ অক্টোবর দেওয়াল নির্মাণের চেষ্ঠা করেছিলো। মাদ্রাসার শিক্ষক ও অভিভাবকের বাধার মুখে কাজ বন্ধ করেন। পরবর্তীতে গোলাম মোস্তফা কাইছার নিজেকে জামায়াত নেতা দাবী করে পূনরায় মাঠের মাঝখানে দেওয়াল নির্মাণ কাজ শুরু করেন।  

এঘটনায় রফিকুল উলুম কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. মুহাম্মদ এনামুল হক বাদী হয়ে স্থানীয় জামায়াত নেতা গোলাম মোস্তফা কাইছারকে অভিযুক্ত করে কক্সবাজার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ও চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন।  

এব্যাপারে অধ্যক্ষ ড. এনামুল হক জানান, আমজাদিয়া রফিকুল উলুম কামিল মাদ্রাসার মাঠটি দীর্ঘদিনের পুরোনো। লক্ষ্যারচর ইউনিয়নের ছিকলঘাট এলাকার বাসিন্দা দানবীর রফিক আহমদ চৌধুরী ১৯৬৪ সালে ৩ একর ৩২ শতক জমি দান করেন। সেখানে এই মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেন তিনি। এই খেলার মাঠটি মাদ্রাসার রেকর্ডভুক্ত জায়গা। অথচ কতিপয় লোকজন তা অবৈধ দখলের জন্য মরিয়া হয়ে উঠেছেন।

তিনি আরও বলেন, লক্ষ্যারচর মৌজার আর,এস ১৫১৪ নং খতিয়ানের ১৯৬২/ব ৬৮নং দাগের ৪৭শতক জমি বিগত এল ও মামলা নং ১৬/৬৩ (১৯৫৪-৫৫) মূলে সড়ক ও জনপদ বিভাগ অধিগ্রহণ করে। এতদিন পর্যন্ত সড়ক ও জনপদ বিভাগের অধিগ্রহণকৃত জায়গার কোন অংশ অন্য কারও নামে বিএস রেকর্ড করার বিষয়ে মাদ্রাসা কর্তৃপক্ষ অবগত ছিল না। অথচ ওই জামায়াত নেতা গোলাম মোস্তফা কাইছারের নামে কোন বিএস রেকর্ড নেই। বর্তমানে ঈদুল ফিতরের বন্ধের সুযোগ নিয়ে মাদ্রাসার খেলার মাঠ দখল করে অবৈধ দেওয়াল নির্মাণ করছে। মাদ্রাসার সীমনার ভেতরে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করে জবর-দখলকারী ও ভূমিদস্যুদের দ্রুত আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন স্থানীয় এলাকাবাসী, শিক্ষক, শিক্ষার্থীরা। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নিরাপত্তা শঙ্কায় ভারত সফর বাতিল শাকিরার

নিরাপত্তা শঙ্কায় ভারত সফর বাতিল শাকিরার

চাঁদরাতে তুলে নিয়ে পিটিয়ে হত্যা, চমেকে মৃত্যু

চাঁদরাতে তুলে নিয়ে পিটিয়ে হত্যা, চমেকে মৃত্যু

ইরানের ছোঁড়া ৯২ শতাংশ ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে ইসরায়েল

ইরানের ছোঁড়া ৯২ শতাংশ ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে ইসরায়েল

ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করার কথা জানালো আমিরাত

ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করার কথা জানালো আমিরাত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App