×

অপরাধ

বিপুল পরিমাণ মাদকসহ আটক ২

Icon

মাসুম বাদশাহ, সিংগাইর ( মানিকগঞ্জ)

প্রকাশ: ০৬ মে ২০২৬, ১১:০৭ পিএম

বিপুল পরিমাণ মাদকসহ আটক ২

ছবি: সংগৃহীত

মানিকগঞ্জের সিংগাইরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে ৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।

বুধবার ( ৬ মে) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উপজেলার জয়মন্টপ ইউনিয়নের জয়মন্টপ গ্রাম পালপাড়া এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, মানিকগঞ্জের জয়মন্টপ পালপাড়া গ্রামের মৃত মুখমুদ্দিনের ছেলে আনোয়ার হোসেন (৩৫) এবং একই এলাকায় বসবাসরত মোহাম্মদ দেলোয়ার (৪০)। দেলোয়ারের স্থায়ী ঠিকানা কক্সবাজার পৌরসভার নূরপাড়া এলাকায় হলেও তিনি বর্তমানে জয়মন্টপ পালপাড়া এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

জানা গেছে, বুধবার ( ৬ মে) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে  জয়মন্টপ ইউনিয়নের জয়মন্টপ গ্রাম পালপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. সুমনুর রহমানের নেতৃত্বে একটি আভিযানিক দল জয়মন্টপ এলাকায় জনৈক সন্দেহভাজনদের সেমিপাকা বসতঘরে তল্লাশি চালায়। এসময় ঘরের একটি ওয়ারড্রোবের নিচের ড্রয়ারে কাপড়ের ভাঁজে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় মোট ৮,০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এই মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৪ লাখ টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. সুমনুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালো এসএসসি পরীক্ষার্থী

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালো এসএসসি পরীক্ষার্থী

ঝালকাঠিতে হাম-রুবেলার প্রাদুর্ভাব, চিকিৎসা নিলেন ৭৩ জন

ঝালকাঠিতে হাম-রুবেলার প্রাদুর্ভাব, চিকিৎসা নিলেন ৭৩ জন

বিচার বিভাগের ভারমূর্তি ক্ষুন্নের দায়ে সুপ্রিম কোর্টের সহকারী রেজিস্ট্রার বরখাস্ত

বিচার বিভাগের ভারমূর্তি ক্ষুন্নের দায়ে সুপ্রিম কোর্টের সহকারী রেজিস্ট্রার বরখাস্ত

সাবেক মন্ত্রী আমুর বাসভবনে হামলা, গেট কেটে উন্মুক্ত করলো ছাত্ররা

সাবেক মন্ত্রী আমুর বাসভবনে হামলা, গেট কেটে উন্মুক্ত করলো ছাত্ররা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App