×

চট্টগ্রাম

ফেনীতে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে অপহরণ করল যুবদল নেতা

Icon

সৈয়দ মনির আহমদ, ফেনী থেকে

প্রকাশ: ২৮ মার্চ ২০২৬, ০৪:১১ পিএম

ফেনীতে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে অপহরণ করল যুবদল নেতা

ছবি : ভোরের কাগজ

ফেনীর পাঁচগাছিয়ায় দাবিকৃত চাঁদা না দেওয়ায় ব্যবসায়ী মোহাম্মদ আজাদকে অপহরণ করেছে যুবদল নেতা রিসাল হোসেন। শুক্রবার (২৭ মার্চ) রাত ১০টার দিকে পাঁচগাছিয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন তেমুহানীতে আজাদ ট্রেডার্সে এই ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নোয়াখালী-ফেনী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী। পুলিশ পরে ব্যবসায়ীকে উদ্ধার করলে পরিস্থিতি শান্ত হয়, তবে জড়িত যুবদল নেতা ও তার সহযোগীরা পালিয়ে যান।

জানা যায়, আজাদ ট্রেডার্সের মালিক মো. আজাদের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান দেলু মিয়ার ভাতিজা ও ইউনিয়ন যুবদল নেতা রিসাল হোসেন। দাবিকৃত চাঁদা না দেওয়ায় রিসাল ও তার সহযোগীরা রাত ১০টার দিকে ট্রেডার্সে হামলা ও ভাঙচুর চালিয়ে আজাদকে হোন্ডায় তুলে নিয়ে নিজের আস্তানায় নিয়ে যান।

আরো পড়ুন : জ্বালানিমন্ত্রী ‘আপাদমস্তক নাস্তিক ও ইসলামবিদ্বেষী’: আমির হামজা

এতে বিক্ষুব্ধ ব্যবসায়ী ও এলাকাবাসী নোয়াখালী-ফেনী মহাসড়ক অবরোধ করেন। পাঁচগাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলু জানান, অপরাধ ব্যক্তিগত, চাচা-ভাতিজার কোন ইস্যু নয়।

ফেনী থানার ওসি কাজী ফৌজুল আজিম বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল আজাদকে উদ্ধার করেছে, তবে রিসাল ও তার সহযোগীরা পলাতক থাকায় আটক করা যায়নি। ভুক্তভোগী আজাদ শনিবার থানায় অভিযোগ দায়ের করেছেন। জেলা যুবদলের সদস্যসচিব বরাত চৌধুরী বলেন, রিসাল যুবদলের কোনো পর্যায়ের নেতা নন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App