×

চট্টগ্রাম

মাকে নিয়ে ফেরার পথে প্রাণ গেল ছেলের

Icon

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ০১ এপ্রিল ২০২৬, ০৬:২৪ পিএম

মাকে নিয়ে ফেরার পথে প্রাণ গেল ছেলের

ছবি: সংগৃহীত

ওমরাহ হজ্জ পালন শেষে এয়ারপোর্ট থেকে মাকে নিয়ে বাড়ি ফেরার পথে চট্টগ্রামের লোহাগাড়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মো. ওবায়েদ উল্যাহ (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পরিবারের আরো চার সদস্য গুরুতর আহত হয়েছেন।

বুধবার (১ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি জাঙ্গালিয়া এলাকায় কাভার্ডভ্যান ও নোহা মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওবায়েদ উল্যাহ কক্সবাজারের ঈদগাহ্ উপজেলার ঈদগড় এলাকার সামছুল আলমের ছেলে।

আহতরা হলেন, নিহতের মা ইয়াসমিন আক্তার (৪০), বোন ফাহিমা আক্তার (২০), ফাহিমার স্বামী ইয়াছির আরাফাত (৩৫) এবং চাচাতো ভাই ইয়াছির আরাফাত (২৫)। পরে তাদের উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চিকিৎসকদের বরাতে জানা গেছে, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

পারিবারিক সূত্রে জানা যায়, ইয়াসমিন আক্তার পবিত্র ওমরাহ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফেরেন। বুধবার সকালে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পরিবারের সদস্যদের নিয়ে নোহা মাইক্রোবাসে করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন তারা। পথিমধ্যে চুনতি জাঙ্গালিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে তাদের গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। পরে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠালে নেওয়ার পথে ওবায়েদ উল্যাহর মৃত্যু হয়।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দিন চৌধুরী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App