×

চট্টগ্রাম

মাকে গলা কেটে হত্যা, ছেলে-পুত্রবধূ গ্রেফতার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ এপ্রিল ২০২৬, ০৬:৪৫ পিএম

মাকে গলা কেটে হত্যা, ছেলে-পুত্রবধূ গ্রেফতার

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের বাঁশখালীতে মাকে গলা কেটে হত্যা মামলার প্রধান আসামি ছেলে ও তার স্ত্রীকে গ্রেফতার করেছে র‍্যাব। বুধবার (১ এপ্রিল) রাতে চট্টগ্রাম র‍্যাব-৭ এবং র‍্যাব-১৫, কক্সবাজারের চকরিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

গ্রেফতার দুজন হলেন- বাঁশখালী উপজেলার পূর্ব বৈলছড়ি এলাকার মোজাফফর আহমেদের ছেলে মো. কাশেম (২৮) ও তার স্ত্রী নারগিছ আক্তার (২৫)। নিহত রেহেনা বেগম (৬২) কাশেমের মা।

র‍্যাব জানায়, রেহেনা বেগম বড় ছেলে প্রবাসী মো. বেলাল, ছোট ছেলে কাশেম ও তার স্ত্রীর সঙ্গে বসবাস করতেন। প্রবাসী ছেলে বেলাল মায়ের চিকিৎসা ও ওষুধের জন্য স্ত্রীর মাধ্যমে কাশেমের কাছে টাকা পাঠাতেন। তবে কাশেম সেই টাকা মায়ের কাছে না দিয়ে নিজেই রেখে দিতেন। এ নিয়ে প্রায়ই তাদের মধ্যে পারিবারিক বিরোধ লেগে থাকতো। এর জেরে গত বছরের ৫ জুন কাশেম ও তার স্ত্রী নারগিছ মিলে রেহেনা বেগমকে গলা কেটে হত্যা করেন। ঘটনার পর থেকে তারা আত্মগোপনে ছিলেন। এ ঘটনায় রেহেনার ভাই মো. মোক্তার আহমদ বাঁশখালী থানায় মামলা করেন। পরে অভিযান চালিয়ে চকরিয়া থেকে তাদের গ্রেফতার করা হয়।

র‌্যাব-৭-এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফ্ফর হোসেন বলেন, ‌‘২০২৫ সালের ৫ জুন রাত ১০টা থেকে ৬ জুন সকাল ৬টার মধ্যে কোনও একসময় কাশেম ও তার স্ত্রী ধারালো দা দিয়ে রেহেনা বেগমের গলা কেটে হত্যা করে। হত্যার পর রক্তাক্ত কাপড়চোপড় ঘরের এক কোণে লুকিয়ে রাখা হয়। পরে পুলিশ ও নিহতের ভাতিজা একরাম তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই হত্যাকাণ্ড এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছিল। এ ঘটনায় নিহতের বড় ভাই বাদী হয়ে গত বছরের ৮ জুন বাঁশখালী থানায় হত্যা মামলা করেন। মামলার পর থেকে আসামিরা গ্রেফতার এড়াতে চট্টগ্রাম ও কক্সবাজারের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিল। র‍্যাব-৭ দীর্ঘদিন নজরদারি চালিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকালে র‍্যাব-৭ চট্টগ্রাম এবং র‍্যাব-১৫ কক্সবাজারের যৌথ অভিযানে গ্রেফতার রকা হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে তাদের বাঁশখালী থানায় হস্তান্তর করা হয়েছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইরান সংঘাত নিরসনে মধ্যস্থতার প্রস্তাব রাশিয়ার

ইরান সংঘাত নিরসনে মধ্যস্থতার প্রস্তাব রাশিয়ার

জ্বালানি সাশ্রয়ে মালয়েশিয়ায় ঘরে বসে কাজের ঘোষণা

জ্বালানি সাশ্রয়ে মালয়েশিয়ায় ঘরে বসে কাজের ঘোষণা

দুই বিচারক কর্মকর্তার বদলি

দুই বিচারক কর্মকর্তার বদলি

ইরানের সঙ্গে ফিলিপাইনের নিরাপত্তা সমঝোতা

ইরানের সঙ্গে ফিলিপাইনের নিরাপত্তা সমঝোতা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App