×

চট্টগ্রাম

মিয়ানমারে পাচারের সময় ডিজেলসহ আটক ১২

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৬, ০১:২৬ পিএম

মিয়ানমারে পাচারের সময় ডিজেলসহ আটক ১২

ছবি : সংগৃহীত

মিয়ানমারে পাচারের উদ্দেশে বিপুল পরিমাণ ডিজেল বহনের সময় ১২ জনকে আটক করেছে কোস্টগার্ড। শনিবার (৪ এপ্রিল) দুপুরে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকাল ৬টার দিকে চট্টগ্রামের পতেঙ্গা থানার বহিনোঙর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কোস্টগার্ড আউটপোস্ট পতেঙ্গা। অভিযানের সময় সন্দেহজনক একটি বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের জন্য বহন করা প্রায় ৬ লাখ ২৪ হাজার টাকা মূল্যের ৬ হাজার লিটার ডিজেল উদ্ধার করা হয়।

এ সময় আরো জব্দ করা হয় ৬টি গ্যাসভর্তি সিলিন্ডার, নগদ ১৫ হাজার ৮৯৬ টাকা এবং পাচার কাজে ব্যবহৃত বোট। একই সঙ্গে ৪ জন বাংলাদেশি ও ৮ জন রোহিঙ্গাসহ মোট ১২ জন পাচারকারীকে আটক করা হয়।

আরো পড়ুন : ইরান যুদ্ধের প্রভাবে তেল-শূন্য হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ

কোস্টগার্ড কর্মকর্তা জানান, জব্দকৃত ডিজেল, গ্যাস সিলিন্ডার, বোট এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

তিনি জানান, এই বোট ব্যবহার করে মানবপাচারকারীরা আনুমানিক ১৫০ থেকে ২০০ জনকে মালয়েশিয়ায় পাচারের পরিকল্পনা করেছিল। কোস্টগার্ডের গোয়েন্দা তৎপরতা ও সফল অভিযানের ফলে এই অপচেষ্টা ব্যর্থ করা সম্ভব হয়েছে।

কোস্টগার্ড জানিয়েছে, পাচার ও চোরাচালান রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গঙ্গাচড়ায় ডুবে যাচ্ছে শত একর বোরো ধান, ৩ কোটি টাকার ক্ষতির আশঙ্কা

গঙ্গাচড়ায় ডুবে যাচ্ছে শত একর বোরো ধান, ৩ কোটি টাকার ক্ষতির আশঙ্কা

জুলাই সনদ নিয়ে কোনো ‘বিতর্ক দেখছি না’

জোনায়েদ সাকি জুলাই সনদ নিয়ে কোনো ‘বিতর্ক দেখছি না’

মার্চ মাসে ৬১৬ সড়ক দুর্ঘটনায় নিহত ৬১৯

মার্চ মাসে ৬১৬ সড়ক দুর্ঘটনায় নিহত ৬১৯

রাজধানীতে গ্যাসলাইট কারখানায় আগুন

রাজধানীতে গ্যাসলাইট কারখানায় আগুন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App