×

ঢাকা

দুইদিন ধরে চলছে ৮ গ্রামের সংঘর্ষ, শতাধিক আহত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৬, ০২:২৪ পিএম

দুইদিন ধরে চলছে ৮ গ্রামের সংঘর্ষ, শতাধিক আহত

ছবি: সংগৃহীত

ফরিদপুরের ভাঙ্গায় ফুটবল খেলার মাইকিং করাকে কেন্দ্র করে শুক্রবার রাতে টর্চ-লাইট জ্বালিয়ে সংঘর্ষের পর আজ শনিবার ২য় দিনেও গড়ায় ৮ গ্রামবাসীর মধ্যে তুমুল সংঘর্ষ। প্রথমে সংঘর্ষ চার গ্রামের মধ্যে থাকলেও শনিবার তা বিস্তৃত হয়ে ৮ গ্রামের মধ্যে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় পুলিশ, সাংবাদিকসহ কমপক্ষে শতাধিক গ্রামবাসী আহত হয়েছে। 

শনিবার (৪ মার্চ) সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সংঘর্ষ চলে। পরে জেলা সদর থেকে সেনাবাহিনী, ডিবি, অতিরিক্ত ১ প্লাটুন পুলিশ ও ভাঙ্গা থানা পুলিশ মিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। পুলিশের একাধিক টিম, সেনাবাহিনী ও ডিবির সদস্যরা ঘটনাস্থলে অবস্থান করছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, দুই দিন আগে মুনসুরাবাদ গ্রামের রাহাত নামের এক কিশোর ফুটবল খেলার মাইকিং করার সময় পার্শ্ববর্তী গ্রামের কয়েকজন তাকে মারধর ও লাঞ্ছিত করে। এই ঘটনার সূত্র ধরে গতকাল শুক্রবার সন্ধ্যার পর টানা আড়াই ঘণ্টা মুনসুরাবাদ বাজারে সংঘর্ষ ঘটে।

সেই জের ধরে আজ শনিবার সকাল থেকেই ফের সংঘর্ষে জড়ায় ৮ গ্রামবাসী। মুনসুরাবাদ গ্ৰামবাসীর সঙ্গে পাশ্ববর্তী ৮ গ্ৰাম— খাপুরা, সিংগারডাক, মাঝিকান্দা, ভীমেরকান্দি, ছোট হামেরদী, হামেরদী, গুপিনাথপুরসহ ৮ গ্রামের মানুষ দেশীয় অস্ত্র নিয়ে ঢাকা-খুলনা মহাসড়কের মুনসুরাবাদ বাসস্ট্যান্ডে সংঘর্ষে লিপ্ত হয়। প্রায় ৫ ঘণ্টাব্যাপী উভয় পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ, ধাওয়া পাল্টা ধাওয়া ও দোকানপাট ভাঙচুরসহ ব্যাপক লুটপাটের ঘটনা ঘটে। এসময় থানা পুলিশের উপস্থিতি থাকলেও সংঘর্ষ চরম আকারে হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেনি পুলিশ।

ভাঙ্গা থানার তদন্ত ওসি আলামিন মিয়া জানান, শুক্রবার রাতের ঘটনার জেরে আজ সকালে আরও ৪ গ্রামের মানুষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরিস্থিতি খারাপ হওয়ায় জেলা সদর থেকে সেনাবাহিনী, ডিবি, অতিরিক্ত ১ প্লাটুন পুলিশ ও ভাঙ্গা থানা পুলিশ মিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আরো ৩ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী

আরো ৩ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী

সৌদিতে মার্কিন দূতাবাসে হামলা চালিয়েছে ইসরায়েল: আইআরজিসি

সৌদিতে মার্কিন দূতাবাসে হামলা চালিয়েছে ইসরায়েল: আইআরজিসি

ঢাকায় গ্যাসলাইটার কারখানার আগুনে ৫ মরদেহ উদ্ধার

ঢাকায় গ্যাসলাইটার কারখানার আগুনে ৫ মরদেহ উদ্ধার

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না: প্রতিমন্ত্রী

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না: প্রতিমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App