×

চট্টগ্রাম

খাগড়াছড়িতে বর্ণাঢ্য আয়োজনে বৈসাবি উৎসবের শুভ সূচনা

Icon

শংকর চৌধুরী, খাগড়াছড়ি

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৬, ০৪:০১ পিএম

খাগড়াছড়িতে বর্ণাঢ্য আয়োজনে বৈসাবি উৎসবের শুভ সূচনা

ছবি : ভোরের কাগজ

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে পার্বত্যাঞ্চলের অন্যতম প্রধান সামাজিক উৎসব বৈসু-সাংগ্রাই-বিজু-চৈত্র সংক্রান্তি ও বাংলা নববর্ষ উদযাপনের আনুষ্ঠানিক সূচনা হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় জেলা পরিষদ চত্বরে রঙিন বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে তিন দিনব্যাপী এই উৎসবের উদ্বোধন করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা।

এ সময় জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সামরিক ও বেসামরিক বিভিন্ন বিভাগের প্রতিনিধিরা এবং পরিষদের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী র‍্যালিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, এনজিও এবং বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ অংশগ্রহণ করেন। তারা নিজ নিজ ঐতিহ্যবাহী পোশাক পরিধান করে নাচ-গান ও আনন্দ-উল্লাসের মাধ্যমে উৎসবের পরিবেশকে প্রাণবন্ত করে তোলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যা: ঢাকা ও মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার ২

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যা: ঢাকা ও মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার ২

কচুক্ষেতে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

কচুক্ষেতে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App