×

ঢালিউড

ভিয়েনা চলচ্চিত্র উৎসবে জায়গা করে নিল ‘দেলুপি’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৬, ০৩:৫৫ পিএম

ভিয়েনা চলচ্চিত্র উৎসবে জায়গা করে নিল ‘দেলুপি’

ছবি: সংগৃহীত

নেদারল্যান্ডসের সফল প্রদর্শনীর পর এবার ইউরোপের আরেক গুরুত্বপূর্ণ মঞ্চে যাচ্ছে বাংলাদেশি চলচ্চিত্র দেলুপি। অস্ট্রিয়ার ভিয়েনা-তে অনুষ্ঠিতব্য ‘রেড লোটাস এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল ভিয়েনা ২০২৬’-এ সিনেমাটি প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছে।

২৩ এপ্রিল শুরু হয়ে ২৬ এপ্রিল পর্যন্ত চলবে এই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। উৎসবের অংশ হিসেবে ২৫ এপ্রিল দুপুর ১টা ৩০ মিনিটে ভিয়েনার ঐতিহ্যবাহী স্ট্যাটকিনো থিয়েটারে সিনেমাটি প্রদর্শিত হবে বলে জানিয়েছেন পরিচালক মোহাম্মদ তাওকীর ইসলাম।

এর আগে চলতি বছর নেদারল্যান্ডসের ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারড্যাম-এর ৫৫তম আসরে প্রদর্শিত হয়ে ‘দেলুপি’ দর্শক ও সমালোচকদের প্রশংসা অর্জন করে। ভিয়েনা উৎসবে অংশগ্রহণের মাধ্যমে এটি ইউরোপে সিনেমাটির দ্বিতীয় বড় উপস্থিতি।

নির্মাতা তাওকীর ইসলাম বলেন, নেদারল্যান্ডসে ইতিবাচক সাড়া পাওয়ার পর অস্ট্রিয়ায় প্রদর্শনী পুরো টিমের জন্য আনন্দের এবং বাংলাদেশের সিনেমার জন্য একটি বড় অর্জন।

খুলনার আঞ্চলিক প্রেক্ষাপটে নির্মিত ‘দেলুপি’তে মানুষের জীবনসংগ্রাম, মাটির সঙ্গে সম্পর্ক এবং স্থানীয় বাস্তবতার গল্প তুলে ধরা হয়েছে। সিনেমার চিত্রনাট্যে নদীভাঙন, জলবায়ু পরিবর্তন এবং স্থানীয় রাজনীতিতে জাতীয় প্রভাবের বিষয়গুলোও স্থান পেয়েছে। চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন চিরঞ্জিৎ বিশ্বাস, অদিতি রায়, রুদ্র রায়, জাকির হোসেনসহ আরও অনেকে।

ফুটপ্রিন্ট ফিল্ম প্রোডাকশন প্রযোজিত সিনেমাটি ২০২৫ সালের ৭ নভেম্বর খুলনার প্রেক্ষাগৃহে মুক্তি পায় এবং পরে ঢাকা-সহ দেশের অন্যান্য স্থানে দর্শকদের মধ্যে সাড়া ফেলে।

উল্লেখ্য, ‘দেলুপি’র মাধ্যমে মোহাম্মদ তাওকীর ইসলাম বড় পর্দায় পরিচালক হিসেবে অভিষেক করেন। এর আগে তিনি ওটিটি প্ল্যাটফর্মের জন্য ‘শাটিকাপ’ ও ‘সিনপাট’ নির্মাণ করেছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

তামিম ইকবালের নেতৃত্বে নতুন অ্যাডহক কমিটি

তামিম ইকবালের নেতৃত্বে নতুন অ্যাডহক কমিটি

ঝিনাইদহের নতুন ডিসি নোমান হোসেন

ঝিনাইদহের নতুন ডিসি নোমান হোসেন

দেশে হামের উপসর্গ নিয়ে একদিনে মৃত্যু ১১

দেশে হামের উপসর্গ নিয়ে একদিনে মৃত্যু ১১

জামিন পেলেন জামায়াতের সেই নারী কর্মী

জামিন পেলেন জামায়াতের সেই নারী কর্মী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App