×

চট্টগ্রাম

মীরসরাইয়ে ট্রাকের স্টিলের বান্ডেল ছিটকে পথচারী নিহত, আহত ৩

Icon

মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬, ১২:৫৩ পিএম

মীরসরাইয়ে ট্রাকের স্টিলের বান্ডেল ছিটকে পথচারী নিহত, আহত ৩

নিহত পথচারী আশরাফ। ছবি : ভোরের কাগজ

মীরসরাইয়ে চারটি যানবাহনের সংঘর্ষে ট্রাক থেকে স্টিলের বান্ডেল ছিঁড়ে পড়ে আশরাফ (১৮) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো তিনজন আহত হয়েছেন। শুক্রবার (১০ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আশরাফ (১৮) মীরসরাই উপজেলার দুর্গাপুর ইউনিয়নের চৈতন্যেরহাট এলাকার পেয়ারুল হকের ছেলে। আহতরা হলেন, সোহাগ (২০), রাসেল (৩২) এবং নুরুল আমিন (২৮)।

প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কে যান চলাচল ধীরগতিতে থাকায় প্রথমে একটি পিকআপের পেছনে ধাক্কা দেয় একটি কাভার্ডভ্যান। এরপর ওই কাভার্ডভ্যানের পেছনে ধাক্কা দেয় স্টিলের বান্ডেলবোঝাই একটি ট্রাক। পরে ট্রাকটির পেছনে আরো একটি কাভার্ডভ্যান ধাক্কা দিলে চারটি গাড়ির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

আরো পড়ুন : ‘মার্চে সড়ক দুর্ঘটনায় নিহত ৫৩২’

এ সময় ট্রাকে থাকা প্রায় ৫ টন ওজনের স্টিলের বান্ডেল ছিঁড়ে একটি কাভার্ডভ্যানের ওপর পড়ে। এতে গাড়িটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং চালক সিটে আটকা পড়েন। একই সময়ে রাস্তা পার হওয়ার সময় এক পথচারী দুর্ঘটনার মধ্যে পড়ে গুরুতর আহত হন।

পরে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় আশরাফ নামে ওই পথচারীর মৃত্যু হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক তারেক জোবায়ের জানান, আহত চারজনকে হাসপাতালে আনা হলে তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় এক পথচারীর মৃত্যু হয়।

জোরারগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাকারিয়া জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালায়। পরে দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

 সিসি ক্যামেরার মাধ্যমে মনিটরিং করা হবে এসএসসি

শিক্ষামন্ত্রী সিসি ক্যামেরার মাধ্যমে মনিটরিং করা হবে এসএসসি

ত্রাণমন্ত্রী হঠাৎ অসুস্থ, ঢাকায় আনা হচ্ছে এয়ার অ্যাম্বুল্যন্সে

ত্রাণমন্ত্রী হঠাৎ অসুস্থ, ঢাকায় আনা হচ্ছে এয়ার অ্যাম্বুল্যন্সে

বাংলাদেশসহ ১৭ দেশে ফ্লাইট চালু করল এয়ার অ্যারাবিয়া

বাংলাদেশসহ ১৭ দেশে ফ্লাইট চালু করল এয়ার অ্যারাবিয়া

যে কারণে দলে কোনো পরিবর্তন আনেননি হাবিবুল বাশাররা

যে কারণে দলে কোনো পরিবর্তন আনেননি হাবিবুল বাশাররা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App