×

চট্টগ্রাম

স্বামীকে চা দিতে দেরি স্ত্রীর

শিশুকে আছাড় দিয়ে হত্যা করলেন বাবা

Icon

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬, ০৪:৩৩ পিএম

শিশুকে আছাড় দিয়ে হত্যা করলেন বাবা

ছবি: নিহত শিশু

চট্টগ্রামের হাটহাজারীতে চা দিতে দেরি হওয়ায় স্ত্রীর কোল থেকে কেড়ে নিয়ে দুই মাস বয়সী মেহেরা নামে এক কন্যাসন্তানকে আছাড় দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। পাষণ্ড পিতা ওসমান গণির বিরুদ্ধে এই বর্বরোচিত কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে।

আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৮টায় উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া ৯ নম্বর ওয়ার্ডের ইব্রাহীম মেম্বার বাড়িতে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয় ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, সকালে শিশুটির পিতা ওসমান গণি তার স্ত্রী সুমাইয়াকে চা দিতে বলেন। চা দিতে সামান্য দেরি হওয়ায় স্বামী-স্ত্রীর মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে ওসমান গণি স্ত্রীর কোল থেকে শিশুকে কেড়ে নিয়ে সজোরে মাটিতে আছাড় দেন। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।

এ বিষয়ে হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App