প্রিন্ট: ২৫ এপ্রিল ২০২৬, ১০:৪৭ পিএম
আরো পড়ুন
পূজা চেরির বাবা গ্রেপ্তার
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬, ০৯:০৯ পিএম
ছবি : সংগৃহীত
প্রায় ১৩ কোটি টাকার বেশি অর্থ আত্মসাতের অভিযোগে চিত্রনায়িকা পূজা চেরির বাবা দেবু প্রসাদ রায়কে গ্রেপ্তার করেছে পুলিশ।
ভুক্তভোগী ব্যবসায়ী মিজানুর রহমান গত ১৮ এপ্রিল ঢাকা মেট্রোপলিটন পুলিশের ক্যান্টনমেন্ট থানায় একটি মামলা দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে একই দিন তাকে গ্রেপ্তার করা হয়।
শনিবার (২৫ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন ক্যান্টনমেন্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল হাসান। তিনি জানান, প্রতারণার অভিযোগে দায়ের করা মামলায় অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, ঘটনাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে। অভিযোগের সত্যতা যাচাই শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সাবস্ক্রাইব ও অনুসরণ করুন
মন্তব্য করুন